Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts

Tuesday, May 17, 2022

May 17, 2022

কলেজ ও বিশ্ব- বিদ্যালয়য় অনলাইন নাকি অফলাইন পরিক্ষা হবে? কলকাতা বিশ্ব- বিদ্যালয় কি বলছে?

College & University Exam Update | Online or Offline Exam? | Calcutta University  

কলেজ ও বিশ্ব- বিদ্যালয়য় অনলাইন নাকি অফলাইন পরিক্ষা হবে? কলকাতা বিশ্ব- বিদ্যালয় কি বলছে? 

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: এখনো পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অফলাইন পরীক্ষা দিতে নারাজ কলেজের ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষার কথা ঘোষণা করে দিয়েছে। ম্যাকাও ইউনিভার্সিটি ও ঘোষণা করে দিয়েছে অনলাইন পরীক্ষার কথা।


গত দু'বছর করোনা পরিস্থিতির জন্য অফলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনলাইন পরীক্ষা নেয়া হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। এবছর করোনা সংক্রমণ সেইভাবে না থাকায় বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয় অফ্লাইন পরীক্ষা নেয়ার কথা ভাবছে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এবছর বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অফলাইন ক্লাস করা হয়নি এমন কি অনেক ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হয়নি।  তাই অফলাইন পরীক্ষা দিতে নারাজ কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা। অনলাইনে পরীক্ষা দেওয়ার অর্জি নিয়েই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় এবং আন্দোলন শুরু করে।


 রাজ্য সরকার এবছর পরীক্ষা নেওয়ার দায়িত্ব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপরই ছেড়ে দেন, সেই অনুযায়ী বেশকিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইন ও অফলাইনে পরীক্ষার সূচি ঘোষণা করে। এখনো পর্যন্ত যে সমস্ত কলেজ- বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে তার মধ্যে অফলাইন পরীক্ষা নিচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং যোধপুর ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি।  বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির ওপরই নির্ভর করেছে রাজ্য বেশকিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়। 20 মে এই সম্পর্কিত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।


কলেজের একাংশ শিক্ষক ও উপাচার্যদের মতে অনলাইন পরীক্ষা নিলে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন অনেক সমস্যা হয়।  ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা অফলাইন পরীক্ষা নিতে চায়। অন্যদিকে এমন কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা মনে করছেন এই পরিস্থিতিতে যেহেতু বেশ কয়েকটি কলেজ ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা নিচ্ছে। তাই যদি তাদের কলেজ বা ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষা নেয়, তাহলে মূল্যায়নের ক্ষেত্রে যে সমস্ত অনলাইনে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তারা নম্বরের দিক থেকে এগিয়ে যাবে যেটা সমস্যার কারণ হতে পারে।


Calcutta University এখনও পযন্ত কোনো আপডেট দেয়নি এই বিষয়ে। তবে আমরা সকলে জানি 20 মে এই সংক্রান্ত মিটিং রয়েছে। সেই মিটিং এর পরই আমরা জানতে পারবো, কলিকাতা বিশ্ববিদ্যালয় অনলাইন নাকি অফলাইন পরীক্ষা হবে।

Tuesday, October 26, 2021

October 26, 2021

১৫ তারিখ নাকি ১৬ তারিখ? কবে খুলবে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান !


১৫ তারিখ নাকি ১৬ তারিখ? কবে খুলবে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান !


করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল-কলেজ? অনলাইন না অফলাইনে হবে ক্লাস? কোন কোন শ্রেণীর ক্ষেত্রে খোলা হবে? এই সমস্ত প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে  উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পর ১৫ নভেম্বর স্কুল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 


কিন্তু ১৫ই নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিন! তাই ওই দিন রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওইদিন স্কুল কলেজ অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন যে ভাইফোঁটার পরই রাজ্যে করোনার পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খোলা হবে। সেইমতো স্কুল খোলার চূড়ান্ত ঘোষণা এদিন করেন মমতা। উত্তরবঙ্গ সফরে গিয়ে কবে থেকে স্কুল কলেজ খুলবে তা জানিয়ে দেন মমতা। তিনি আগে ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে রাজ্যে স্কুল ও কলেজ খোলা হবে। আর তার আগে স্কুলগুলিকে পরিষ্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। 


দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় অনেক স্কুলভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্কুলের ভবনে ফাটল ধরেছে, আবার কোথাও অগাছা গজিয়েছে। যা পড়ুয়া এবং শিক্ষকদের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ধারণা, স্কুল শিক্ষা দফতরের। সেজন্য সেইসব ভবন মেরামত করতে মোট কত টাকা লাগবে, তা নির্ধারণ করতে জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছিল। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত হিসাব পাঠানোর নির্দেশ দিয়েছিল রাজ্য। ইতিমধ্যেই সেই অনুযায়ী টাকা প্রদান করা হয়েছে রাজ্য দ্বারা।  


উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে রাজ্যে করোনা থাবা বসানোর পর সুরক্ষার কথা চিন্তা করে স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তারপর দেড়বছরের বেশি সময় পেরিয়েছে। তা সত্ত্বেও করোনার কারণে স্কুল খোলা সম্ভব হয়নি। তবে অনলাইনে চলছিল ক্লাস। 


কয়েকমাস আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই এবার স্কুল খোলার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে শুরুর দিকে একসঙ্গে সব শ্রেণীর জন্য খোলা হবেনা স্কুল! প্রথমের দিকে উঁচু শ্রেণীর ছাত্র-ছাত্রিদের জন্য এবং পরে পরে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সব শ্রেণীর ছাত্র-ছাত্রিদের জন্য খোলা হবে। তাই সম্ভবত বন্ধই থাকছে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই পরিস্থিতিতে স্কুল শুরু করা হলে যাতে পড়ুয়াদের কোনওরকম সমস্যা যাতে না হয়, সেদিকেও নজর রয়েছে রাজ্যের। 

Tuesday, October 19, 2021

October 19, 2021

অবশেষে পশ্চিমবঙ্গে কবে খুলতে চলেছে স্কুল ও কলেজ?

 


অবশেষে পশ্চিমবঙ্গে কবে খুলতে চলেছে স্কুল ও কলেজ?

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ। নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে পুজোর পরে খোলা হবে স্কুল-কলেজ। তাই অভিভাবক এবং ছাত্রছাত্রীসহ সকলেই তাকিয়ে আছেন স্কুল খোলার ঘোষণার অপেক্ষায়।


 ইতিমধ্যেই করণা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে এসেছে ভ্যাকসিনেশনের প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে।  তাই খুব সম্ভবত স্কুল-কলেজ খুলে যাবে কিছুদিনের মধ্যেই।  পুজোর পর স্কুল কলেজ খোলা হওয়ার একটা ঘোষণা করার পরও সেই ভাবে কোন তারিখে জারি করা হয়নি সরকারের দ্বারা।


যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আশেপাশের রাজ্যেগুলিতে স্কুল-কলেজে খুলে দেওয়া হয়েছে, তাই এ রাজ্যেও স্কুল-কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।  রাজ্যে স্কুল খোলা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তিনি রবিবার এক সংবাদমাধ্যমে বলেন- কোভিদ পরিস্থিতির উপর স্কুল খোলার বিষয়টি নির্ভর করেছে। তিনি আরোও জানান, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চূড়ান্ত নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রীই।


 উল্লেখযোগ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে অফলাইনেই।  সম্ভবত মার্চ এবং এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানা যাচ্ছে। যেহেতু স্কুল বন্ধ ছিল তাই সম্পূর্ণ সিলেবাস এর উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে না। সিলেবাস এর কিছু অংশ ছাঁটাই করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন সিলেবাস ইতিমধ্যেই জারি করে দেয়া হয়েছে পর্ষদ এর মাধ্যমে,-


10th Syllabus Download- Click here


12th Syllabus Download- Click here

Friday, September 24, 2021

September 24, 2021

ই শ্রম(e_shram card) সংক্রান্ত সমস্ত তথ্য এক নজরে!! সর্বমোট 18টি সুবিধে পাবেন !!

 

 

ই শ্রম(e_shram card) সংক্রান্ত সমস্ত তথ্য এক নজরে!! সর্বমোট 18টি সুবিধে পাবেন !!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টালে আবেদন করলে কৃষক/শ্রমিক/লেবার/টোটো-অটো চালক/ড্রাইভার/কন্ডাকটর/নির্মাণ কর্মী/প্রাইভেট টিচার/আশা কর্মী/অঙ্গনওয়াড়ি কর্মী/রিকশাচালক, রাস্তার বিক্রেতাসহ সমস্ত অসংগঠিত শ্রমিকেরা এখানে আবেদন করতে পারবেন। 


ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে ই-শ্রম কার্ডের জন্য মোবাইলে আবেদন করতে পারবেন ফ্রিতে। যদি আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে CSC অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। 


এই প্রকল্পের সুযোগ-সুবিধা ?

1) Pradhan Mantri Shram Yogi Maan-Dhan (PM-SYM) Pension Yojana

2) National Pension Scheme for Shopkeepers, Traders, and the Self-employed Persons (NPS-Traders)

3) Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)

4) Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)

5) Atal Pension Yojana

6) PDS

7) Pradhan Mantri Awaas Yojana – Gramin (PMAY-G)

8) National Social Assistance Programme (NSAP) -Old age Protection

9) Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)

10) Health Insurance Scheme for Weavers (HIS)

11) National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC)

12) Self Employment Scheme for Rehabilitation of Manual Scavengers (Revised)

13) MGNREGA

14) Deen Dayal Upadhyaya-Grameen Kaushalya Yojana (DDU-GKY)

15) Deen Dayal Updhyaya Antyodaya Yojana (DDUAY)

16) PM SVANidhi

17) Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)

18) Prime Minister Employment Generation Programme (PMEGP)


ই-শ্রম এর অধীনে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে?

1) বয়স ১৬ থেকে ৫৯ এর মধ্যে হতে হবে।

2) EPFO এবং ESIC- এর সদস্য হওয়া উচিত নয় ।

3) আয়কর প্রদান করেন না এমন শ্রমিক।

4) অসংগঠিত শ্রম বিভাগে তে কাজ করতে হবে ।


কি কি ডকুমেন্টস লাগবে ?

1) মোবাইল লিঙ্ক আধার কার্ড

2) ব্যাংকের পাসবুক

3) নমনির এর কিছু তথ্য 


ই-শ্রম পোর্টালে আবেদন পদ্ধতি,

1) প্রথমে আপনাকে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://eshram.gov.in আসতে হবে।

2) এরপর রেজিস্ট্রার Register On E-Shram এ ক্লিক করতে হবে।

3) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ও নিচে থাকা Captcha code বসিয়ে Send OTP তে ক্লিক করতে হবে। এরপর OTP বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে ও পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে।

4) পরবর্তী পেজে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেইলস দেখা যাবে-নাম,বাবার নাম,ঠিকানা, জন্ম তারিখ, ছবি ইত্যাদি এরপর নিচে Continue To Enter Others Details এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।

5) এরপর পরের পেজে আপনার মোবাইল নাম্বার, জিমেইল আইডি, বাবার নাম,বিবাহিত কি না,রক্তের গ্রুপ ইত্যাদি সিলেক্ট করে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।

6) এরপর আপনাকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে, আপনার জেলার নাম,ঠিকানা, গ্রাম, পিন কোর্ড ইত্যাদি বসিয়ে দেওয়ার পর আবারও নিচে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।

7) এরপর শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা, মাসিক ইনকাম,শ্রমিক কিরকম কাজ করে ইত্যাদি বসিয়ে দিয়ে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।

8) এরপর শ্রমিকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে,নাম,ব্যাঙ্কের নাম,IFSC Code,শাখার নাম ইত্যাদি বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।

9) T&C ক্লিক করে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন। এরপর শ্রম কার্ডটি দেখতে পাবেন। সেটি প্রিন্ট করে যত্ন করে রেখে দেবেন সেখানে আপনার UAN Number দেখতে পাবেন।





Sunday, August 22, 2021

August 22, 2021

গ্রাডুয়েশন লেভেলে কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?

 


গ্রাডুয়েশন লেভেলে কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?

কলকাতা, নিজস্ব সংবাদ্দাতাঃ বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক অবস্থা খারাপের কারনে বেশিদূর তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের সাহায্য করার জন্য সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, সেগুলোর মাধ্যমে তারা কিছুটা হলেও পড়াশোনার দিকে সাহায্য পায়। কিন্তু বিষয় হল আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানিনা গ্রাডুয়েশন লেভেলে মোট কতগুলো স্কলারশিপ পাওয়া যায় আমরা কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো। এই না জানার কারণে হয়তো আমরা অনেকগুলো স্কলার্শিপ থেকে বঞ্চিত হয়ে আছি।


গ্রাডুয়েশন লেভেলে আমরা ঠিক যতগুলো সরকারি বেসরকারি স্কলার্শিপে আবেদন করতে পারবো সেগুলো হল,- 



Swami Vivekananda/Bikashbhaban

Type - Govt

Qualification - 75% (last exam)

Minimum Income - 2.5 Lakh/Year of Family

Scholarship - 12,000/-

Website - https://svmcm.wbhed.gov.in/

Last Date - July-Sept.


Aikyashree

(only for Minorities)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 1 Lakh for SC/ST, 2 Lakh for OBC per year.

Scholarship - Upto 25,000-

Website - https://wbmdfcscholarship.org/main/

Last Date - July-Sept.


Joti Prokash

Type - Non Govt

Qualification - for COVID crisis

Minimum Income - NA

Scholarship - 9,000/- to 30,000/-

Website - https://www.buddy4study.com/page/covid-crisis-support-scholarship-program

Last Date - 31 Aug 2021


Nikon 

Type - Non Govt

Qualification - for profestional photography course only

Scholarship - upto 1 lakh

Minimum Income - 60,000/Year of Family

Website - https://www.buddy4study.com/page/covid-crisis-support-scholarship-program

Last Date - 31 Aug 2021

August 22, 2021

উচ্চমাধ্যমিক পাশ করার পর কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?

 


উচ্চমাধ্যমিক পাশ করার পর কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?


কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক অবস্থা খারাপের কারনে বেশিদূর তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের সাহায্য করার জন্য সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, সেগুলোর মাধ্যমে তারা কিছুটা হলেও পড়াশোনার দিকে সাহায্য পায়। কিন্তু বিষয় হল আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানিনা উচ্চ-মাধ্যমিকের পর মোট কতগুলো স্কলারশিপ পাওয়া যায় আমরা কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো। এই না জানার কারণে হয়তো আমরা অনেকগুলো স্কলার্শিপ থেকে বঞ্চিত হয়ে আছি।


উচ্চ-মাধ্যমিক দেওয়ার পর আমরা ঠিক যতগুলো সরকারি বেসরকারি স্কলার্শিপে আবেদন করতে পারবো সেগুলো হল,- 



Post Matric

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 2 Lakh/Year of Family

Scholarship - 1100 to 10,000/-

Website - https://scholarships.gov.in/

Last Date - 01st August to 15th March 2021



Nabanna

Type - Govt

Qualification - 60% (last exam)

Minimum Income - 60,000/Year of Family

Scholarship - 10,000/-

Website - NA (Offline)

Last Date - July-Sept.



Swami Vivekananda/Bikashbhaban

Type - Govt

Qualification - 75% (last exam)

Minimum Income - 2.5 Lakh/Year of Family

Scholarship - 12,000/-

Website - https://svmcm.wbhed.gov.in/

Last Date - July-Sept.



Aikyashree

(only for minorities)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 1 Lakh for SC/ST, 2 Lakh for OBC per year.

Scholarship - Upto 25,000-

Website - https://wbmdfcscholarship.org/main/

Last Date - July-Sept.



OASIS

(only for SC/ST/OBC)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 2.5 Lakh for SC/ST, 2 Lakh for OBC per year.

Scholarship - Upto 10,000-

Website - https://oasis.gov.in/

Last Date - July-Dec.


GP Birla 

Type - Non Govt

Qualification - 80% (12th exam)

Minimum Income - 3 Lakh/Year of Family

Scholarship - 50,000/-

Website - NA (Offline)

Last Date - July-Sept.


Vivo Education

Type - Non Govt

Qualification - 80% (last Exam)

Minimum Income - 4 Lakh/Year of Family

Scholarship - 10,000/-

Website - https://www.buddy4study.com/page/vivo-for-education-scholarship

Last Date - Aug - Sept.


Joti Prokash

Type - Non Govt

Qualification - for COVID crisis

Minimum Income - NA

Scholarship - 9,000/- to 30,000/-

Website - https://www.buddy4study.com/page/covid-crisis-support-scholarship-program

Last Date - 31 Aug 2021


Priyamvada Birla

Type - Non Govt

Qualification - 60% (12th exam)

Minimum Income - under 75,000/-

Scholarship - 24,000/-

Website - NA (offline)

Last Date - 31 Aug 2021


LIC

Type - Non Govt

Qualification - 60% (12th exam)

Minimum Income - under 75,000/- per Year of Family 

Scholarship - 10,000/-

Website - https://licindia.in/Bottom-Links/Golden-Jubilee-Foundation/Scholarship

Last Date - 31 Aug 2021


HDFC

Type - Non Govt

Qualification - 60% (12th exam)

Minimum Income - under 75,000/- per Year of Family 

Scholarship - 10,000/-

Website - https://licindia.in/Bottom-Links/Golden-Jubilee-Foundation/Scholarship

Last Date - 31 Aug 2021


Alo

Type - Non Govt

Qualification - 70% for arts & 75% for other (last Exam)

Minimum Income - NA

Scholarship - 7,200/-

Website - http://aalo.org.in/

Last Date - Aug - Feb.


Anant

Type - Non Govt

Qualification - 70% (12th Exam)

Minimum Income - NA

Scholarship - 7,200/-

Website - https://ananteducation.org/whocanapply-ananteducation.php

Last Date - Aug - Feb.


HDFC

Type - Non Govt

Qualification - NA

Minimum Income - 6 Lakh/Year of Family

Scholarship - 15,000/- to 21,000/-

Website - https://ananteducation.org/whocanapply-ananteducation.php

Last Date - Aug - Feb.


Paramparik

Type - Non Govt

Qualification - 80% (last Exam)

Minimum Income - NA

Scholarship - NA

Website - www.paramparik.org

Last Date - Aug - Sept.

August 22, 2021

মাধ্যমিক পাশ করার পর কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?


মাধ্যমিক পাশ করার পর কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে....?

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:   বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক অবস্থা খারাপের কারনে বেশিদূর তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের সাহায্য করার জন্য সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, সেগুলোর মাধ্যমে তারা কিছুটা হলেও পড়াশোনার দিকে সাহায্য পায়। কিন্তু বিষয় হল আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানিনা মাধ্যমিকের পর মোট কতগুলো স্কলারশিপ পাওয়া যায় আমরা কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো। এই না জানার কারণে হয়তো আমরা অনেকগুলো স্কলার্শিপ থেকে বঞ্চিত হয়ে আছি।


মাধ্যমিক দেওয়ার পর আমরা ঠিক যতগুলো সরকারি বেসরকারি স্কলার্শিপে আবেদন করতে পারবো সেগুলো হল,-

Pre Matric/Post Matric

(class 1-9 = pre matric/after MP = post matric)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 2 Lakh/Year of Family

Scholarship - 1100 to 10,000/-

Website - https://scholarships.gov.in/

Last Date - 01st August to 15th March 2021


Nabanna

Type - Govt

Qualification - 60% (last exam)

Minimum Income - 60,000/Year of Family

Scholarship - 10,000/-

Website - NA (Offline)

Last Date - July-Sept.


Bikashbhaban

Type - Govt

Qualification - 75% (last exam)

Minimum Income - 2.5 Lakh/Year of Family

Scholarship - 12,000/-

Website - NA(offline)

Last Date - July-Sept.


Minority

(only for SC/SC/OBC)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 1 Lakh for SC/ST, 2 Lakh for OBC per year.

Scholarship - Upto 10,000/-

Website - https://scholarships.gov.in/

Last Date - July-Sept.


OASIS

(only for SC/ST/OBC)

Type - Govt

Qualification - 50% (last exam)

Minimum Income - 2.5 Lakh for SC/ST, 2 Lakh for OBC per year.

Scholarship - Upto 10,000-

Website - https://oasis.gov.in/

Last Date - July-Dec.


GP Birla

Type - Non Govt

Qualification - 80% (10th exam)

Minimum Income - 3 Lakh/Year of Family

Scholarship - 50,000/-

Website - NA (Offline)

Last Date - July-Sept.


Jidal

Type - Non Govt

Qualification - 65% to 70% (10th exam)

Minimum Income - 4 Lakh/Year of Family

Scholarship - Upto 10,000/-

Website - https://scholarships.gov.in/

Last Date - July-Sept.


Joti Prokash

Type - Non Govt

Qualification - for COVID crisis

Minimum Income - NA

Scholarship - 9,000/- to 30,000/-

Website - https://www.buddy4study.com/page/covid-crisis-support-scholarship-program

Last Date - 31 Aug 2021


Vivo Education

Type - Non Govt

Qualification - 80% (last Exam)

Minimum Income - 4 Lakh/Year of Family

Scholarship - 10,000/-

Website - https://www.buddy4study.com/page/vivo-for-education-scholarship

Last Date - Aug - Sept.


Fullerton

Type - Non Govt

Qualification - 60% (last Exam)

Minimum Income - 4 Lakh/Year of Family

Scholarship - 10,000/-

Website - https://fullerton-india-scholarship-programme

Last Date - Aug - Feb.


Thursday, August 12, 2021

August 12, 2021

ভারত - অলিম্পিক গেমস, টোকিও 2020-21 সমস্ত তথ্য এক নজরে !

 


ভারত - অলিম্পিক গেমস, টোকিও 2020-21 সমস্ত তথ্য এক নজরে !

  • ভারত - অলিম্পিক গেমস, টোকিও 2020
  • করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অলিম্পিক করা হয় 23 জুলাই–- 8 আগস্ট 2021
  • অলিম্পিক গেমস টোকিও 2021 এ ৭টি মেডেল ভারত জয় লাভ করেছে। 
  • ভারত অলিম্পিকে 48 নম্বরে রয়েছে। 

অলিম্পিক গেমস টোকিও 2021 যে 7টি মেডেল যারা যারা নিয়ে এসেছেন

• নীরাজ চোপরা- (GOLD)

• রবি কুমার - (SILVER)

• মীরাবাই চানু - (SILVER)

• পিভি সিন্ধু - (BRONZE)

• ভারতীয় পুরুষ হকি - (BRONZE)

• বজরং পুনিয়া - (BRONZE)

• লাভলিনা - (BRONZE)

• নীরাজ চোপরা- (Gold)

Game- Javelin throw

Born- 24 December 1997

Father - Satish Kumar, A Farmer

Place- হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রাম খান্ডরা

নবীন চোপড়া 86.58 এর বিস্ময়কর নিক্ষেপ করে 2021 টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন। 

অলিম্পিক্সের প্রস্তুতি 10 বছর বয়স থেকেই নিতে শুরু করে দিয়েছিল।

• রবি কুমার - (Silver)

Full Name- Ravi Kumar Dahiya

Game- Wrestling (57 KG)

Born- 1997

Place- Nahri in Sonipat district, Haryana

Father- Rakesh Dahiya, a small farmer

রবি কুমার দাহিয়া ফাইনালে জায়গা করে নিলেও সোনা আনতে পারেননি। কিন্তু তিনি টোকিও অলিম্পিকে ভারতকে রৌপ্য পদক পেতে সক্ষম হন। তার সেমিফাইনাল ম্যাচটি প্রশংসার যোগ্য ছিল। প্রতিপক্ষ তার হাত কামড়ালেও কিভাবে সে তার প্রতিপক্ষকে পিন করেছিল তা বছরের পর বছর গল্পে বলা হবে।

• পিভি সিন্ধু - (Bronze)

Women’s Singles Badminton

পুরো নাম- Pusarla Venkat Sindhu

Born- 5 July 1995

Daughter of -  PV Ramana 

place- Sindhu lives in Hyderabad, Telangana.

পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিক গেমসে 2 টি পদক জিতেছেন।

সিন্ধু একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। তাঁর জীবন চলাকালীন, সিন্ধু অলিম্পিক সহ একাধিক টুর্নামেন্টে এবং 2019 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা সহ BWF সার্কিটে পদক জিতেছেন তিনি। তিনি 2015 সালে পদ্মশ্রী, 2020 সালে পদ্মভূষণ  এ পুরস্কৃত হয়েছেন। এছাড়াও নানান উপাধি পেয়েছেন তিনি। তিনি 1995 সালে 5 জুলাই হায়দ্রাবাদ শহরের বুকে জন্মগ্রহণ  করেন। পিভি সিন্ধু চীনের হে বিংজিয়াওকে পরাজিত করে একক ব্রোঞ্জ পদক জিতেছেন। পিভি সিন্ধু দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ যিনি ব্যক্তিগত ইভেন্টে 2 টি অলিম্পিক পদক জিতেছেন। পিভি সিন্ধু একটি ক্রাঞ্চ ম্যাচে মাত্র 53 মিনিটে তাঁর প্রতিপক্ষ 'হে বিংজিয়াওকে’ 21 – 15 , 21 - 13 এ পরাজিত করেন। তিনি তাঁর চীনা প্রতিপক্ষকে তার ছলনা এবং আক্রমণাত্মকতার দ্বারা হারিয়ে ব্রোঞ্জ পদক  জিতেছেন।

• ভারতীয় পুরুষ হকি দল- (Bronze)

ভারতীয় হকি দল 41 বছর অপেক্ষার পর অলিম্পিকে পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছে।

Team Coach- Graham Reid

Team Captain- Manpreet Singh Sandhu

Indian Men’s Hockey Team Full Squad

  1. Manpreet Singh (Captain)
  2. P.R. Sreejesh (Goalkeeper)
  3. Harmanpreet Singh (Defender)
  4. Rupinder Pal Singh (Defender)
  5. Surender Kumar (Defender)
  6. Amit Rohidas (Defender)
  7. Birendra Lakra (Defender)
  8. Hardik Singh (Midfielder)
  9. Vivek Sagar Prasad (Midfielder)
  10. Nilakanta Sharma (Midfielder)
  11. Sumit (Midfielder)
  12. Shamsher Singh (Forward)
  13. Dilpreet Singh (Forward)
  14. Gurjant Singh (Forward)
  15. Lalit Kumar Upadhyay (Forward)
  16. Mandeep Singh (Forward)

ভারতীয় হকি দল দীর্ঘ 41 বছর পর অলিম্পিক থেকে পদক জিতল। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রঞ্চ মেডেল অর্জন করতে সক্ষম হলেন মনপ্রীত সিংরা। 9 গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে 5 বার বল জালে জড়াতে সক্ষম হন ভারতীয় টিম। 4 গোল করেও ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। ইতিহাস ছুঁতে পেরে আবেগতাড়িত মনপ্রীত সিংরা। প্রথম দুই কোয়ার্টারেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তাদের সাথে জার্মানি দলের। তৃতীয় কোয়ার্টার থেকেই ঝড়ের মত আক্রমণ তুলতে থাকে ভারতীয় দল। শুরুর মিনিটে পাওয়া পেনাল্টি স্ট্রোক থেকেই গোল পেয়ে যায় ভারত। গোল করে ভারতের হয়ে ব্যবধান বাড়ান সিমরনজিৎ সিং। তৃতীয় কোয়ার্টারে 5-3 গোলে এগিয়ে থাকে ভারত। লড়াকু জার্মানি দল চতুর্থ কোয়ার্টার ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে। গোলরক্ষক শ্রীজেশ ও দুর্দান্ত পারফর্ম দেখায় ওই ম্যাচেই। অবশেষে ভারতীয় হকি দল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পায়।

• বজরং পুনিয়া - (bronze)

Game- Wrestling (65 Kg)

Born- 26 February 1994

Place- Khudan Village of Jhajjar District, Haryana

বজরং পুনিয়া ভারত এবং বিশ্বের অন্যতম সেরা কুস্তিগীর। তিনি বিভিন্ন ইভেন্টে ভারতের হয়ে অনেক স্বর্ণপদক জিতেছেন। এবার তিনি টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন


26 শে ফেব্রুয়ারি 1994 সালে ভারতের হরিয়ানা রাজ্যের ঝাজ্জর জেলার খোদান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাত বছর বয়স থেকে কুস্তি শুরু করেন। তার বাবা তাকে কুস্তি শিখতে প্রচন্ডভাবে উৎসাহিত  করেছিল। তার ভাইয়ের নাম হারেন্দার সিং পুনিয়া। তার মাধ্যম দিয়ে সম্ভাবনা ছিল ভারতের একটি পদকের এবং সেটিই বাস্তবায়িত হয়ে গেল। কুস্তির 65 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন বজরং পুনিয়া। তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হার স্বীকার করতে হয়  বজরং পুনিয়া কে। এই রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে সেমিফাইনাল ম্যাচের হেরেও রেপেশাজে রাউন্ড এর মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে রেখেছিলেন বজরং। শনিবার কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে বজরং 8 - 0 তে হারিয়ে ফের দেশকে কুস্তিতে পদক এনে দিলেন। তার আগে রবিকুমার দাহীয়া ভারতকে কুস্তিতে পদক এনে দিয়েছিল।

• লাভলিনা - (Bronze)

Full Name- Lovlina Borgohain

Game- Women’s Welterweight Boxing

Born- 2 October 1997

Place- আসামের গোলাঘাট জেলায় জন্মগ্রহণ করেন।


Download PDF: click here

Monday, August 2, 2021

August 02, 2021

উচ্চমাধ্যমিক এর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা!

 

উচ্চমাধ্যমিক এর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ এইবারে করোনা প্রকোপের জেরে হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার কিন্তু বেশ কিছু পদ্ধতি অনুযায়ী মাধ্যমিক,  উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল।  মাধ্যমিক ফল প্রকাশের পর জানা যায় 100% ছাত্র-ছাত্রী পাস করেছে মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় 97% পরীক্ষার্থী পাস করেছে উচ্চমাধ্যমিকে। তারপর থেকেই চারিদিকে বিক্ষোভ শুরু হয়। যেহেতু পরীক্ষা নেওয়া হলোইনা, তাহলে কিসের ভিত্তিতে ফেল করা হলো ছাত্র-ছাত্রীদের। সেই নিয়ে কোনো কোনো স্কুলে ভাঙচুর কোনো কোনো স্কুলে আন্দোলন শুরু হয়েছিল।


সম্পূর্ণ ব্যাপারটা নবান্ন পর্যন্ত পৌঁছানোর পর, নবান্ন থেকে জানানো হয় 31 শে জুলাই এর মধ্যেই এই সমস্ত জটিলতা কাটিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সম্পর্কিত আজ সোমবার একটি বড় নির্দেশ ঘোষণা করা হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা। এতে উপকৃত হবেন হাজার-হাজার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর প্রার্থীরা।


আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস পরিষ্কারভাবে জানিয়ে দেন, উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে। তিনি সাংবাদিক বৈঠকে আরো জানান আমাদের সরকার মানবিক সরকার এবং অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যথেষ্ট বিজ্ঞানসম্মত ভাবে এই মূল্যায়ন করা হয়েছে।  এক্ষেত্রে কোনো ত্রুটি নেই। সমস্ত স্কুলগুলিতে ভালোভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তারা মূল্যায়ন করে নয়া রিপোর্ট পাঠিয়েছে। সমস্ত দিকগুলো খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


এইদিন সাংবাদিক বৈঠকে নয়া মূল্যায়ন পদ্ধতি উল্লেখ করার পর, বিভিন্নভাবে অভিযোগ উঠে নয় মূল্যায়ন পদ্ধতি নিয়ে।  কিন্তু সেই সমস্ত অভিযোগগুলোকে খারিজ করে দেওয়া হয় সাংবাদিক বৈঠকেই। সবমিলিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে অনেক পড়ুয়ারাই।

Sunday, August 1, 2021

August 01, 2021

রাজ্যের সমস্ত গৃহস্থ মহিলারা বার্ষিক 6000-12000 টাকা পাবেন লক্ষীর ভান্ডার (Lakkhi Bhandar) প্রকল্পের মাধ্যমে। কি এবং কবে থেকে আবেদন করতে পারবেন জানুন!!

 

রাজ্যের সমস্ত গৃহস্থ মহিলারা বার্ষিক 6000-12000 টাকা পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। কি এবং কবে থেকে আবেদন করতে পারবেন জানুন!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  মহিলাদের হাত খরচের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করে, যার নাম হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী অন্তর্ভুক্ত মহিলারা প্রতিমাসে 500-1000 টাকা পেয়ে থাকবেন। এই টাকাটি সরাসরি প্রত্যেক মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলে দাবি রাজ্য সরকারের। প্রকল্পটির জন্য আবেদন করতে হবে মহিলা প্রার্থীদের।

কারা আবেদন করতে পারবে?
25-60 বছর বয়সী যেকোনো গৃহস্থ মহিলা, এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত SC/ST মহিলা প্রার্থীরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন এবং বাকি যে সমস্ত মহিলারা তারা 500 টাকা করে প্রতিমাসে পেয়ে থাকবেন। এই প্রকল্পের আবেদন করতে গেলে মহিলা প্রার্থীর অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। কেননা প্রথমে স্বাস্থ্য সাথী কার্ডের ডেটাবেস অনুযায়ী কিন্তু প্রার্থীদের টাকা পাঠানো হবে।

কারা আবেদন করতে পারবেননা?
1) যারা ইনকাম ট্যাক্স জমা করেন অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো।
2) স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে আবেদন করতে পারবেন না।
3) যে সমস্ত মহিলা প্রার্থী 2 হেক্টর বেশি জমি রয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেনা।

কবে থেকে ও কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে। এই প্রকল্পের আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং আবেদনকারী প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে আবেদন করা যাবে 16 ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রকল্পের টাকা পাওয়া শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকেই।

জরুরু নথিপত্র,-
1) মহিলার নামে নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
2) স্বাস্থ্য সাথী কার্ড।
3) আধার কার্ড।
4) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
5) পাসপোর্ট সাইজ ফটো।

আবেদনপত্র download করুন: Click here

অফিসিয়াল ওয়েবসাইট: Click here
August 01, 2021

উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে Self-Transfer(West Bengal Teacher Transfer) এর জন্য আবেদন করবেন?


উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে Self-Transfer (West Bengal Teacher Transfer) এর জন্য আবেদন করবেন?

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষকদের স্থান বদলি করার জন্য রাজ্যে নতুন প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম তিনি দিয়েছেন উৎসশ্রী প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত সরকারি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা (প্রাথমিক ও উচ্চ শ্রেণীর উভয় শিক্ষক-শিক্ষিকারা) নিজেদের স্থান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে নিজস্ব জেলায় স্থান বদলির প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা হবে। কিন্তু পোর্টালের নাম ‘উৎসশ্রী’ কেন? ব্যাখা করে মুখ্যমন্ত্রী বলেন, “যেহেতু এটা শিক্ষার ব্যাপার। এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, এবং উৎস সবকিছুর শ্রী-বৃদ্ধি করে, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।


কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত?

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারী শিক্ষক শিক্ষিকা(প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা) এই প্রকল্পের অন্তর্ভুক্ত। 


কবে থেকে পোর্টাল চালু হচ্ছে?

22 জুলাই এই পোর্টালের উদ্বোধন ইতিমধ্যেই করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পোর্টালটি ইতিমধ্যেই চালু রয়েছে তবে Teacher Transfer অপশন এখনো আসেনি।  2 আগস্ট থেকে Teacher Transfer এর জন্য আবেদন করা যাবে। যদি কোন শিক্ষক শিক্ষিকা এই প্রকল্পের মাধ্যমে স্থান বদলির জন্য আবেদন করতে চান, করতে পারবেন 2 আগস্ট থেকেই। তবে কোন স্কুলে যদি 10 জন শিক্ষক থাকে এবং 10 জনই স্থান পরিবর্তনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই অ্যাডজাস্ট- রিঅ্যাডজাস্ট এর মাধ্যমে তাদের স্থান পরিবর্তন করা হবে।


কী কী শর্ত মেনে চলতে হবে?

1) কোনও স্কুলে ন্যূনতম পাঁচ বছর কাজ করলে তবেই শিক্ষক-শিক্ষিকারা আবেদন করতে পারবেন। 

2) কোনও শিক্ষক-শিক্ষিকা একবার বদলি হয়ে গেলে পাঁচ বছর আবেদন করতে পারবেন না।

3) আগে যদি কোনও শিক্ষক-শিক্ষিকা বদলির সুযোগ পেয়েও বদলি না নেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।

4) কোনও শিক্ষক-শিক্ষিকা সাসপেন্ড হলে বা ওই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চললে আবেদন করা যাবে না।


কীভাবে আবেদন করবেন?

1) আগ্রহী শিক্ষক-শিক্ষিকা কে 'উৎসশ্রী’ পোর্টালে (banglarshiksha.gov.in/utsashree) যেতে হবে। 

2) প্যান কার্ড নম্বর এবং এমপ্লয়িজ আইডি দিতে হবে।

3) নথিভুক্ত মোবাইল এবং মেলে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ-ইন করতে হবে।

4) 'Self Initiated Transfer' অপশনে ক্লিক করতে হবে।

5) নিজের পছন্দের জেলা বেছে নিতে হবে। সর্বাধিক তিনটি স্কুল পছন্দ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।

6) কী কারণে বদলির আবেদন করছেন, তা জানাতে হবে। মোট ছ'টি কারণ দেওয়া থাকলেও স্বাস্থ্যজনিত কারণ বা সন্তানের কারণে বদলির আবেদনকে বাড়তি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


Apply Now

Saturday, July 31, 2021

July 31, 2021

কলকাতা পৌরসভাতে নিয়োগের বিজ্ঞপ্তি - বেতন ২২০০০ টাকা

 



কলকাতা পৌরসভাতে নিয়োগের বিজ্ঞপ্তি - বেতন 22000 টাকা

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি (Kolkata City NUHM Society) তে আরবান প্রাইমারি হেলথ সেন্টার গুলিতে কন্ট্রাকচুয়াল পদে ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 শে জুলাই 2021 এ।

 

শূন্যপদ: সর্বমোট 20টি শূন্যপদে ফার্মাসিস্ট নিয়োগ হবে।

 

বয়স: বয়স হিসেব করবেন 01 জুলাই 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে।

 

শিক্ষাগত যোগ্যতা: উক্ত পোস্টে আবেদন করতে D-Pharma (Allopathic) অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি তে 2 বছরের কোর্স পাশ হতে হবে যেটি West Bengal Pharmacy Council দ্বারা স্বীকৃত হতে হবে। এছাড়া বাংলা লিখতে পড়তে জানতে হবে ও MS Office Internet সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

 

বেতনক্রম: মাসিক বেতন 22000 টাকা।

 

নিয়োগ পদ্ধতি: 100 নম্বরের ওপর মুল্যায়ন হবে যার মধ্যে 85  নম্বর স্পেশাল ফার্মেসি কোর্সের নম্বরের শতাংশের ভিত্তিতে দেওয়া হবে, ও বাকি 15 নম্বর কম্পিউটার টেস্টের মাধ্যমে দেওয়া হবে। কম্পিউটার টেস্টে 1:10 অনুপাতে ডাকা হবে।

 

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে, ঠিকানা - "Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society " CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন পৌঁছানোর শেষ তারিখ 03/08/2021 বিকাল 4.00pm.

 

আবেদন ফি: কোনো আবেদন ফি লাগবে না

 

Download Official Notice & Application Form : Click Here

 


Saturday, July 24, 2021

July 24, 2021

রাজ্যের কলেজগুলিতে ভর্তির পোর্টাল খুলতে চলেছে। আগামী ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত খোলা থাকবে পোর্টাল!

 


রাজ্যের কলেজগুলিতে ভর্তির পোর্টাল খুলতে চলেছে। আগামী ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত খোলা থাকবে পোর্টাল!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর আজ অর্থাৎ শনিবার প্রকাশিত হয়েছে ISC এবং ICSE পরীক্ষার ফল। তবে সিবিএসসি বোর্ডের ফলাফলের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। আর এরই মধ্যে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তির আবেদনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। গত বারের মতো এবারও ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে।আবেদনের পোর্টাল খুলবে আগামী ২ আগস্ট। খোলা থাকবে ২০ আগস্ট পর্যন্ত।


এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার প্রায় ৯৭ শতাংশেরও বেশি। উত্তীর্ণ হয়েছেন প্রায় ৭ লক্ষ ৯৯ হাজার জন। যা গত বছরের তুলনায় সংখ্যাটা কিছুটা বেশি। তবে এবছর করোনা মহামারির দাপটের কারণে ভিন রাজ্যে ছাত্রছাত্রীদের যাওয়ার প্রবণতা যথেষ্ট কম।যার ফলে বেশিরভাগ পড়ুয়ারা রাজ্যের কলেজ গুলিতেই ভর্তি হতে পারে।তাই শিক্ষা প্রশাসকরা সমস্ত কিছু যাচাই করে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছেন।


মনীন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানিয়েছেন তারা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ভর্তির সমস্ত শর্তাবলী জানিয়ে দেবেন।অন্যদিকে সিটি কলেজের কমিটিও এই ব্যাপারে বৈঠক করেছেন।বুধবার আর এক দফা বৈঠকের পর তারাও ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। সবমিলিয়ে কোন কোন কলেজে বিভিন্ন বিষয়ের উপর অনার্স এবং ভর্তির কাট মার্কস জানা যাবে সে বিষয়ে বেশ চিন্তিত হয়ে রয়েছেন পড়ুয়ারা।

July 24, 2021

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা করলো HDFC ব্যাংক। কারা কিভাবে করতে পারবেন? বিস্তারিত জানুন!

 


ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা করলো HDFC ব্যাংক। কারা কিভাবে করতে পারবেন? বিস্তারিত জানুন!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বিগত এক বছর থেকে সারা বিশ্ব করোনা মহামারির সাথে লড়াই করছে। যার জেরে আজ বহু পরিবার আর্থিক বিপর্যয়ের কবলে পড়েছে। শুধু তাই নয় ছাত্রছাত্রীদের পড়াশুনাও ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এক বিশেষ স্কলারশিপের ব্যাবস্থা করলো HDFC ব্যাংক। যে সমস্ত ছাত্রছাত্রী আর্থিক ভাবে বিপর্যস্ত অথবা যাদের পিতা মাতা মারা গিয়েছেন তাদের এই স্কলারশিপ প্রদান করা হবে।



কারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন?


HDFC ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে তারা এই স্কলারশিপ সামাজিক পরিবর্তনের অংশীদার হিসেবে দিচ্ছে।প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কলেজ অথবা ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাদের পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।


স্কলারশিপের মূল্য : প্রায় ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনা খরচ, প্রাইভেট টিউশন ফি সহ নানা শিক্ষামূলক সামগ্রী কিনতে খরচ করা যাবে।


আবেদন পদ্ধতি : যোগ্য ও ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন Buddy4Study ইন্ডিয়া ফাউন্ডেশন এর মাধ্যমে।এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4Study.com এখানে গিয়ে HDFC স্কলারশিপ লিখে সার্চ করে আবেদন করা যাবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত।

Friday, July 16, 2021

July 16, 2021

কলকাতা পুলিশে কয়েকশো ভ্যাকানসির অফিসিয়াল বিজ্ঞপ্তি - বিস্তারিত জানুন


কলকাতা পুলিশে কয়েকশো ভ্যাকানসির অফিসিয়াল বিজ্ঞপ্তি - বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা পুলিশ এর তরফ থেকে। নিয়োগ করা হবে সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন 19 জুলাই 2021 তারিখ থেকে।


শূন্যপদ: সর্বমোট 330টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে সাব-ইন্সপেক্টর পদের জন্য রয়েছে 208 টি শূন্যপদ এবং সার্জেন্ট পদের জন্য রয়েছে 122 টি শূন্যপদ।


বয়স: বয়স হিসেব করবেন 1 জানুয়ারি 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 20-27 বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে।


ভাষা: এই পদে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।


বেতন: বেতন হবে পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 32,100-82,900 টাকার মধ্যে। 


আবেদন পদ্ধতি: আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন উভয়ইভাবেই। অফিশিয়াল ওয়েবসাইট www.wbpolice. gov.in অথবা www.kolkatapolice.gov. in গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করলে নির্দিষ্ট তারিখের আগে বাইক পোস্ট আবেদনপত্রটি পাঠাতে হবে Araksha Bhaban(5th floor), 6th cross road, block- dj, sector- II, salt lake city, kolkata - 700 091 ঠিকানায়। আবেদন ফি বাবদ টাকা জমা করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। আবেদন করার শেষ তারিখ 19/08/ 2021


Official Website 

Download Official Notification 


পুলিশের চাকরি পেতে এই বইটি অবশ্যই পড়ুন 👉 Buy Now

Wednesday, June 30, 2021

June 30, 2021

WB Student Credit Card সমস্ত জরুরি তথ্য, কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবেন?

 


WB Student Credit Card সমস্ত জরুরি তথ্য, কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবেন?

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্পর্কে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যেই একদম শুরুর পথে।সকল ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে Student Credit Card নিয়ে আসা হয়েছে। এই ক্রেডিট কার্ডে থাকবে 10 লক্ষ টাকার ক্রেডিট লিমিট। মাত্র 4 শতাংশ হারে সুদ দিতে হবে। 15 বছরের মধ্যে এই টাকাটা কিন্তু শোধ করে দিতে হবে। ক্রেডিট কার্ডের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত বেশ কিছু তথ্য নিম্নরূপ দেওয়া হল,-


# কারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

1) যে বা যাঁরা পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাবেন, তাঁদের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টোরাল বা পোস্ট ডক্টোরাল কোর্সের জন্য ভারত অথবা বিদেশে যাবেন বলে, মনোস্থির করেছেন।

2) সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই ক্রেডিট কার্ড পাবেন, যাঁরা পশ্চিমবঙ্গে বিগত 10 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন।

3) ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর সর্বাধিক বয়স সীমা 40 বছর।

4) এই কার্ডের মধ্যে দিয়েই স্টুডেন্ট লোনের গ্যারান্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

5) তবে, ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে Student Loan পেতে পড়ুয়াদের CIBIL Score অত্যন্ত ভালো হতে হবে।


# অনলাইনে WB Student Credit Card-এর জন্য রেজিস্ট্রেশন করার উপায় 

1) এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানাতে প্রথমেই আপনাকে নির্দিষ্ট পোর্টালে(www.wbscc.wb.gov.in) লগ ইন করতে হবে।

2) সেখানে ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের Registration অপশন দেখতে পাবেন।

3) সেই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে।

4) যেখানে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য এক এক করে দিয়ে দিতে হবে।

5) আপনার মোবাইল নম্বর সাবমিট করতে হবে।


স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত আপনার যেকোনো বিষয়ে কিছু জানার থাকলে, রাজ্য সরকার দ্বারা স্টুডেন্ট হেলপ ডেস্ক হিসেবে একটি মোবাইল নম্বর এবং জিমেইল আইডি দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা প্রয়োজনমতো সমস্ত তথ্য জেনে নিতে পারবেন,-

ফোন নম্বর- 1800 102 8014

ইমেল আইডি- wbscc@bangla.gov.in


Friday, June 18, 2021

June 18, 2021

সবশেষে ঘোষণা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, বিস্তারিত জানালেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


সবশেষে ঘোষণা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, বিস্তারিত জানালেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শুক্রবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া তা জানানো হবে। সেই অনুযায়ী আজ শিক্ষা দফতর সেই নম্বর মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করলো। আজ সাংবাদিক বৈঠকে শিক্ষা পর্ষদ পরীক্ষার নম্বর মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করেছে।

প্রসঙ্গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল বলে ঘোষণা করেন। সম্প্রতি করোনা পরিস্থিতিতে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হওয়া উচিত কিনা এই নিয়ে জনতার মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী অধিকাংশ জনতা ইমেল করে পরীক্ষার হওয়ারéa বিরুদ্ধে রায় দিয়েছিল। তাই জনতার রায়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘোষণা অনুযায়ী মাধ্যমিকের নম্বর দেওয়া হবে নবম শ্রেণীর উত্তীর্ণ পরীক্ষার নম্বর দেখে। সাথে নেওয়া হবে দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার নম্বর। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়া হবে, মাধ্যমিকের ৪ টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০%, একাদশের বার্ষিক পরীক্ষার ৬০% নম্বরের ভিত্তিতে এবং সাথে যুক্ত হবে দ্বাদশ শ্রেণীর প্রাকটিকাল ও প্রজেক্টের নম্বর। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি এই নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।

আপাতপক্ষে দুটি পরীক্ষা বাতিল হলেও কিভাবে এই পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। সেই অনুযায়ী আজকের এই ঘোষণা ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি জোগাবে।৩১ জুলাই এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও প্রকাশিত হয়ে যাবে বলে পর্ষদ সূত্রে খবর।

Wednesday, February 17, 2021

February 17, 2021

কবে থেকে হচ্ছে অনলাইন পরীক্ষা কলেজে বিশ্ববিদ্যালয়গুলির? কিভাবে পরীক্ষা সাবমিট করবেন??

 

কবে থেকে হচ্ছে অনলাইন পরীক্ষা কলেজে বিশ্ববিদ্যালয়গুলির?

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গুলি সম্পর্কে। আগে বলা হয়েছিল অনলাইন পরীক্ষায় হবে। তবে সে সময় পরিষ্কারভাবে ঠিক কত তারিখ থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে সে বিষয়ে কোন কিছু বলা হয়নি। আরও জানানো হয়েছিল ইন্টার্নাল পরীক্ষাগুলো ফার্স্ট সেমিস্টার এর ক্ষেত্রে সেকেন্ডে সেমিস্টারে নেওয়া হবে।


বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির দ্বারা একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যাতে বলা হয়েছে যে ডিজিটাল মোডে বা  অনলাইনে সেমিস্টার পরীক্ষা গুলি নেওয়া হবে। সমস্ত বিজোড় অর্থাৎ প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা গুলি নেওয়া হবে।  এই পরীক্ষাগুলি নেওয়া হবে 8 মার্চ থেকে 26 মার্চ এর মধ্যে।


ওই নোটিফিকেশনের মাধ্যমে আরও জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ছাত্রছাত্রীরা সেটা ডিজিটালভাবে মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটার অথবা পেন পেপার এর মাধ্যমে লিখিত করে সাবমিট করতে পারে নির্দিষ্ট অ্যাড্রেস। তবে পেন পেপার মোডে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দেন, তবে সেক্ষেত্রে সেটা ভালোভাবে স্ক্যান করে পিডিএফ আকারে নির্দিষ্ট সাইটে পাঠাতে হবে।



Thursday, February 11, 2021

February 11, 2021

কবে থেকে কলেজে পরীক্ষা শুরু হবে- প্র্যাকটিক্যাল পরীক্ষা গুলো কিভাবে নেওয়া হবে?? স্কুল খোলা নিয়ে বড়ো update!

 

কবে থেকে কলেজে পরীক্ষা শুরু হবে- প্র্যাকটিক্যাল পরীক্ষা গুলো কিভাবে নেওয়া হবে??

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই পরশু দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2021 থেকে খুলতে চলেছে স্কুলের বেশকিছু শ্রেণি। নবম থেকে দ্বাদশ শ্রেণী, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে যাচ্ছে। একথা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সে সময় তিনি কলেজ সংক্রান্ত বিষয় বেশি কিছু বলেননি।


তবে ইতিমধ্যেই জানানো হয়েছে যেসমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাবেন 12 তারিখ থেকে তাদের অভিভাবক অভিভাবিকা মতামত নিয়েই যেতে হবে তাদের। স্কুল চলাকালীন যদি কোন ছাত্র ছাত্রীর করণা আক্রান্ত হয়ে থাকে তবে সে দায় স্কুল কর্তৃপক্ষের নয়। তাই বাবা-মা আর স্বাক্ষর করা একটি ফর্ম জমা দিয়ে স্কুলে যেতে হবে ছাত্র-ছাত্রীদের।


পরবর্তীতে শিক্ষা মন্ত্রী কলেজ এর উপাচার্যদের সঙ্গে বৈঠক করার পর সিদ্ধান্ত নেন যে কলেজ খোলা হবে না। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কলেজ খোলানা হলেও কলেজ এর পরীক্ষা কিন্তু হবেই। মার্চেই অনলাইনের মাধ্যমে সমস্ত অড সেমেস্টারের পরীক্ষা হবে।


আপাতত রাজ্যের কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ই খুলছে না। শুধুমাত্র ল্যাবরেটরি খুলতে পারে। তাও গবেষণা প্রকল্পের

জন্য মিলতে পারে এই অনুমতি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।


পাশাপাশি আরও জানানো হয়েছে যে, এই সেমেস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। সেগুলি পরবর্তী সেমেস্টারে করানাে হবে। অড বা বিজোড় সেমেস্টার বলতে প্রথম, তৃতীয়, পঞ্চম বােঝানাে হয়েছে৷ স্নাতকোত্তরের ক্ষেত্রে প্রথম ও তৃতীয়। বিটেক-এর ক্ষেত্রে এবার সপ্তম সেমেস্টারও যােগ হবে।