Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Showing posts with label Nadia. Show all posts
Showing posts with label Nadia. Show all posts

Friday, March 11, 2022

March 11, 2022

নদিয়া জেলায় মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! 10th Passed Job Update


নদিয়া জেলায় মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! 10th Passed Job Update 

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নদীয়া জেলার তরফ থেকে। নিয়োগ করা হবে রেশমভবন, কৃষ্ণনগর, নদীয়া- তে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।

শূন্যপদ: রেশমবন্ধু- 01টি 

বয়স: বয়স হিসেব করবেন 01/01/22 তারিখ অনুসারে। বয়স হতে হবে 25 থেকে 45 এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল উপ অধিকর্তা, রেশম শিল্প , রেশম ভবন, বনশ্রী পাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া। পিন 741101। আবেদন করার শেষ তারিখ 21/03/2022

Download official notification- click here


Sunday, February 27, 2022

February 27, 2022

রেশমবন্ধু এর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নদিয়া জেলার তরফ থেকে!


রেশমবন্ধু এর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নদিয়া জেলার তরফ থেকে! 

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃনিয়োগ করা হবে রেশমবন্ধু শূন্যপদে। যে কোনো ভারতীয় নাগরিক এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে নদিয়া জেলায়। আজ থেকেই আবেদন করতে পারবেন।  আবেদন করতে হবে অফলাইন  মাধ্যমে।

শূন্যপদ: রেশমবন্ধু- 01 টি 

বেতন: এই শূন্য পদের জন্য বেতন হবে প্রতি মাসে 5,000 টাকা।

বয়স: বয়স হতে হবে 25-45 বছর। বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুযায়ী।  

শিক্ষাগত যোগ্যতা: 3 বছরের দক্ষতা নিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং ms-office প্যাকেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 35wpm 

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য সাদা কাগজে বয়ান লিখে আবেদন করতে হবে নির্দিষ্ট এলাকার ব্লকে। নিয়োগের দরখাস্ত করতে হবে কৃষ্ণনগর, নদীয়া, নাকাশীপাড়া ব্লকে। আবেদন করার শেষ তারিখ 10/03/ 2022

Interview: 17/03/2022 তারিখ 11:30am থেকে রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া 

দরখাস্তর সঙ্গে যে যে নথিপত্র জমা করতে হবে:

  • Adhaar Card 
  • Voter card 
  • Madhyamik Passed Certificate & Markesheet 
  • Madhyamik Admit Card 
  • Caste Certificate
  • সেরিকালচার প্রশিক্ষনের শংসাপত্র 
  • রেশমচাষ পরিভুক্ত জেলা শংসাপত্র 

Download Official Notification- click here

Wednesday, February 9, 2022

February 09, 2022

নদীয়া জেলায় DEOএর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি! Graduate passed jobs in West Bengal

Job Updates in West Bengal | Data Entry Operator(DEO) | Graduate Passed Job Updates 

নদীয়া জেলায় DEOএর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি! Graduate passed jobs in West Bengal


কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃরাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে নদীয়া জেলায়। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। স্নাতক পাস করে থাকলেই আবেদন করা যাবে। চুক্তিভিত্তিক ভাবে কয়েক মাসের জন্য নিয়োগ করা হবে।


শূন্যপদ: DEO(Data Entry Operator)- 34 টি


বেতন: বেতন হবে প্রতিমাসে 13,000 টাকা।


নিয়োগের স্থান: office of the district controller( food and suppliers) Khadya Bhawan, Krishna Nagar, Nadia, pin- 741101


বয়স: 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1- জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী বয়স হিসাব করবেন।


শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত শূন্য পদে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং ms-office package সম্পর্কে কাজের দক্ষতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনো আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে অন্যান্য ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।আবেদন করার শেষ তারিখ 17/02/ 2022। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: office of the district controller( food and suppliers) Khadya Bhawan, Krishna Nagar, Nadia, pin- 741101 অথবা অফিসের সামনে রাখা ড্রপবক্স এ জমা করে এলোও হবে।


জরুরি ডকুমেন্ট: বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সি সার্টিফিকেট (আধার কার্ড/ভোটার কার্ড), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, যদি কোন দক্ষতা থাকে দক্ষতার সার্টিফিকেট, আর কাস্ট সার্টিফিকেট। সমস্ত জেরক্স কপি পাঠাতে হবে।


Download official notification- click here