উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে Self-Transfer (West Bengal Teacher Transfer) এর জন্য আবেদন করবেন?
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষকদের স্থান বদলি করার জন্য রাজ্যে নতুন প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম তিনি দিয়েছেন উৎসশ্রী প্রকল্প। এই প্রকল্পের অন্তর্গত সরকারি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা (প্রাথমিক ও উচ্চ শ্রেণীর উভয় শিক্ষক-শিক্ষিকারা) নিজেদের স্থান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে নিজস্ব জেলায় স্থান বদলির প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা হবে। কিন্তু পোর্টালের নাম ‘উৎসশ্রী’ কেন? ব্যাখা করে মুখ্যমন্ত্রী বলেন, “যেহেতু এটা শিক্ষার ব্যাপার। এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, এবং উৎস সবকিছুর শ্রী-বৃদ্ধি করে, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।
কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত?
পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারী শিক্ষক শিক্ষিকা(প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা) এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
কবে থেকে পোর্টাল চালু হচ্ছে?
22 জুলাই এই পোর্টালের উদ্বোধন ইতিমধ্যেই করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পোর্টালটি ইতিমধ্যেই চালু রয়েছে তবে Teacher Transfer অপশন এখনো আসেনি। 2 আগস্ট থেকে Teacher Transfer এর জন্য আবেদন করা যাবে। যদি কোন শিক্ষক শিক্ষিকা এই প্রকল্পের মাধ্যমে স্থান বদলির জন্য আবেদন করতে চান, করতে পারবেন 2 আগস্ট থেকেই। তবে কোন স্কুলে যদি 10 জন শিক্ষক থাকে এবং 10 জনই স্থান পরিবর্তনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই অ্যাডজাস্ট- রিঅ্যাডজাস্ট এর মাধ্যমে তাদের স্থান পরিবর্তন করা হবে।
কী কী শর্ত মেনে চলতে হবে?
1) কোনও স্কুলে ন্যূনতম পাঁচ বছর কাজ করলে তবেই শিক্ষক-শিক্ষিকারা আবেদন করতে পারবেন।
2) কোনও শিক্ষক-শিক্ষিকা একবার বদলি হয়ে গেলে পাঁচ বছর আবেদন করতে পারবেন না।
3) আগে যদি কোনও শিক্ষক-শিক্ষিকা বদলির সুযোগ পেয়েও বদলি না নেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
4) কোনও শিক্ষক-শিক্ষিকা সাসপেন্ড হলে বা ওই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চললে আবেদন করা যাবে না।
কীভাবে আবেদন করবেন?
1) আগ্রহী শিক্ষক-শিক্ষিকা কে 'উৎসশ্রী’ পোর্টালে (banglarshiksha.gov.in/utsashree) যেতে হবে।
2) প্যান কার্ড নম্বর এবং এমপ্লয়িজ আইডি দিতে হবে।
3) নথিভুক্ত মোবাইল এবং মেলে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগ-ইন করতে হবে।
4) 'Self Initiated Transfer' অপশনে ক্লিক করতে হবে।
5) নিজের পছন্দের জেলা বেছে নিতে হবে। সর্বাধিক তিনটি স্কুল পছন্দ করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।
6) কী কারণে বদলির আবেদন করছেন, তা জানাতে হবে। মোট ছ'টি কারণ দেওয়া থাকলেও স্বাস্থ্যজনিত কারণ বা সন্তানের কারণে বদলির আবেদনকে বাড়তি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
Apply Now


No comments:
Post a Comment