Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, August 1, 2021

রাজ্যের সমস্ত গৃহস্থ মহিলারা বার্ষিক 6000-12000 টাকা পাবেন লক্ষীর ভান্ডার (Lakkhi Bhandar) প্রকল্পের মাধ্যমে। কি এবং কবে থেকে আবেদন করতে পারবেন জানুন!!

 

রাজ্যের সমস্ত গৃহস্থ মহিলারা বার্ষিক 6000-12000 টাকা পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। কি এবং কবে থেকে আবেদন করতে পারবেন জানুন!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  মহিলাদের হাত খরচের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করে, যার নাম হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী অন্তর্ভুক্ত মহিলারা প্রতিমাসে 500-1000 টাকা পেয়ে থাকবেন। এই টাকাটি সরাসরি প্রত্যেক মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলে দাবি রাজ্য সরকারের। প্রকল্পটির জন্য আবেদন করতে হবে মহিলা প্রার্থীদের।

কারা আবেদন করতে পারবে?
25-60 বছর বয়সী যেকোনো গৃহস্থ মহিলা, এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত SC/ST মহিলা প্রার্থীরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন এবং বাকি যে সমস্ত মহিলারা তারা 500 টাকা করে প্রতিমাসে পেয়ে থাকবেন। এই প্রকল্পের আবেদন করতে গেলে মহিলা প্রার্থীর অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। কেননা প্রথমে স্বাস্থ্য সাথী কার্ডের ডেটাবেস অনুযায়ী কিন্তু প্রার্থীদের টাকা পাঠানো হবে।

কারা আবেদন করতে পারবেননা?
1) যারা ইনকাম ট্যাক্স জমা করেন অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো।
2) স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে আবেদন করতে পারবেন না।
3) যে সমস্ত মহিলা প্রার্থী 2 হেক্টর বেশি জমি রয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেনা।

কবে থেকে ও কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে। এই প্রকল্পের আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকতে হবে এবং আবেদনকারী প্রার্থীর স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে আবেদন করা যাবে 16 ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রকল্পের টাকা পাওয়া শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকেই।

জরুরু নথিপত্র,-
1) মহিলার নামে নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
2) স্বাস্থ্য সাথী কার্ড।
3) আধার কার্ড।
4) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
5) পাসপোর্ট সাইজ ফটো।

আবেদনপত্র download করুন: Click here

অফিসিয়াল ওয়েবসাইট: Click here

No comments:

Post a Comment