Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, August 2, 2021

উচ্চমাধ্যমিক এর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা!

 

উচ্চমাধ্যমিক এর সমস্ত পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ এইবারে করোনা প্রকোপের জেরে হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার কিন্তু বেশ কিছু পদ্ধতি অনুযায়ী মাধ্যমিক,  উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল।  মাধ্যমিক ফল প্রকাশের পর জানা যায় 100% ছাত্র-ছাত্রী পাস করেছে মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় 97% পরীক্ষার্থী পাস করেছে উচ্চমাধ্যমিকে। তারপর থেকেই চারিদিকে বিক্ষোভ শুরু হয়। যেহেতু পরীক্ষা নেওয়া হলোইনা, তাহলে কিসের ভিত্তিতে ফেল করা হলো ছাত্র-ছাত্রীদের। সেই নিয়ে কোনো কোনো স্কুলে ভাঙচুর কোনো কোনো স্কুলে আন্দোলন শুরু হয়েছিল।


সম্পূর্ণ ব্যাপারটা নবান্ন পর্যন্ত পৌঁছানোর পর, নবান্ন থেকে জানানো হয় 31 শে জুলাই এর মধ্যেই এই সমস্ত জটিলতা কাটিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সম্পর্কিত আজ সোমবার একটি বড় নির্দেশ ঘোষণা করা হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা। এতে উপকৃত হবেন হাজার-হাজার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর প্রার্থীরা।


আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস পরিষ্কারভাবে জানিয়ে দেন, উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে। তিনি সাংবাদিক বৈঠকে আরো জানান আমাদের সরকার মানবিক সরকার এবং অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যথেষ্ট বিজ্ঞানসম্মত ভাবে এই মূল্যায়ন করা হয়েছে।  এক্ষেত্রে কোনো ত্রুটি নেই। সমস্ত স্কুলগুলিতে ভালোভাবে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তারা মূল্যায়ন করে নয়া রিপোর্ট পাঠিয়েছে। সমস্ত দিকগুলো খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


এইদিন সাংবাদিক বৈঠকে নয়া মূল্যায়ন পদ্ধতি উল্লেখ করার পর, বিভিন্নভাবে অভিযোগ উঠে নয় মূল্যায়ন পদ্ধতি নিয়ে।  কিন্তু সেই সমস্ত অভিযোগগুলোকে খারিজ করে দেওয়া হয় সাংবাদিক বৈঠকেই। সবমিলিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে অনেক পড়ুয়ারাই।

No comments:

Post a Comment