Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Friday, August 6, 2021

IDBI ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি !! ৯২০ টি শূন্যপদ !!

 


IDBI ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি !! ৯২০ টি শূন্যপদ !! 

কলকাতা, নিজস্ব সংবাদাদাতাঃ রাজ্যে IDBI ব্যাংকের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। ০৫ সেপ্টেম্বর ২০২১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


শূন্যপদ:  কার্যনির্বাহী বা Executives পদে সর্বমোট মোট ৯২০টি(UR-৩৭৩ টি, SC-১৩৮ টি, ST-৬৯ টি, OBC-২৪৮ টি, EWS-৯২ টি, PWD-৩৬ টি) শূন্যপদে নিয়োগটি করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় ৫৫% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। SC, ST এবং PWD ক্যাটাগরীর প্রার্থীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলেই আবেদনযোগ্য। আবেদনকারী প্রার্থীর অবশ্যই কম্পিউটার  সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


বয়স: বয়স হতে হবে  ২০-২৫ বছরের মধ্যে। বয়স হিসেব করবেন ০১.০৭.২০২১ তারিখ অনুযায়ী।


বেতন কাঠামো: প্রথম বছর বেতন দেওয়া হবে ২৯,০০০ টাকা।দ্বিতীয় বছর বেতন দেওয়া হবে ৩১,০০০ টাকা এবং তৃতীয় বছর থেকে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩৪,০০০ টাকা করে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। IDBI Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার  শেষ তারিখ ১৮ আগস্ট ২০২১ পর্যন্ত।


আবেদন ফি: SC, ST এবং PWD  প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা। এবং বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১,০০০ টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।


Official Website: click here 

Official Notice Download: click here 

No comments:

Post a Comment