Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, August 9, 2021

উচ্চ মাধ্যমিকের পর কতগুলি স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়...!

 


উচ্চ মাধ্যমিকের পর কতগুলি স্কলারশিপ এর জন্য আবেদন করা যায়...!।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত স্কলারশিপ দুই ধরনের হয়। এক হচ্ছে সরকারি স্কলারশিপ এবং দ্বিতীয় সে বেসরকারি স্কলারশিপ। মূলত ছাত্র-ছাত্রীদের কত নম্বর পেতে হবে, তাদের বার্ষিক পারিবারিক আয় কত হতে হবে এবং কিভাবে এই স্কলারশিপ পাওয়া যাবে। সেই সম্পর্কিত বেসরকারি স্কলারশিপ গুলির সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল,


#1) জিপি বিরলা স্কলারশিপ: এটি একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% অথবা তার বেশি নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে ছাত্র ছাত্রীর পারিবারিক আয় 3,00,000 টাকার কম হতে হবে। এটি অবশ্যই অফলাইন আবেদন করতে হবে।  এই স্কলারশিপের আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে প্রদত্ত ঠিকানায় পাঠাতে হবে। সাধারণত জুলাই এবং সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।  এই স্কলারশিপ অনুযায়ী বার্ষিক ভাবে এককালীন 50,000 টাকা পাওয়া যায়। 


#2) এলআইসি ইন্ডিয়া স্কলারশিপ: এটিও একটি বেসরকারি স্কলারশিপ। তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয় অনলাইনে। এই স্কলারশিপের স্কলারশিপের আবেদনের জন্য পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর পেতে হবে এবং আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,00,000 টাকার কম হতে হবে। এই স্কলারশিপ অনুযায়ী আবেদনকারী বার্ষিক 10,000  টাকা পর্যন্ত পেয়ে থাকেন।


#3) সীতারাম জিন্দাল স্কলারসিপ: এই স্কলারশিপটি জিন্দাল কোম্পানি থেকে দেওয়া হয়।  এর জন্য আবেদন করতে হয় অফলাইনে।  সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে এদের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে আবেদন করা যেতে পারে।  এই স্কলারশিপের আবেদনের জন্য ছাত্রীদেরকে উচ্চমাধ্যমিকে 65% এবং ছাত্রদেরকে উচ্চমাধ্যমিকে 70% নম্বর পেতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় যদি চাকুরীজীবি হয় তাহলে 4,00,000 টাকার কম এবং অন্যান্যদের ক্ষেত্রে 2,50,000 টাকার কম হতে হবে। স্কলারশিপ আবেদনকারী ছাত্রছাত্রীরা প্রতি মাসে 500 টাকা করে পেয়ে থাকে।


#4) প্রিয়াম্ভাদা বিরলা স্কলারশিপ: এটি একটি অফলাইন বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন উচ্চমাধ্যমিক ফল প্রকাশের 90 দিনের মধ্যে করতে হয়। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে এবং তার পারিবারিক বাৎসরিক আয় 75 হাজার টাকার কম হতে হবে। অনলাইনে আবেদন করে এর ফর্ম ফিলাপ করা হয়।  আবেদনকারী ছাত্রছাত্রীরা এককালীন 24 হাজার টাকা পেয়ে থাকেন।


#5) নিকন স্কলারশিপ প্রোগ্রাম: এটি অনলাইন স্কলারশিপ আবেদন করা হয়ে থাকে। এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র পাশ করলেই হবে তবে তাকে ফটোগ্রাফি সম্পর্কিত কোন কোর্স বা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই কোর্স এর মেয়াদ কমপক্ষে তিন মাস হতে হবে। এই স্কলারশিপের আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 60 হাজার টাকার কম হতে হবে। নিকন এবং বারিস্টারি এর সঙ্গে যুক্ত লোকেরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এই স্কলারশিপের আওতাধীন ছাত্রছাত্রীরা সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে।

No comments:

Post a Comment