Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, August 3, 2021

উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি! সর্বোচ্চ বেতন 50 হাজার টাকা।

 


উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি! সর্বোচ্চ বেতন 50 হাজার টাকা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক/স্থায়ী ভাবে। নিয়োগ করা হবে ঝারগ্রাম এর স্বাস্থ্য দপ্তর। ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে 29 জুলাই 2021 তারিখে।


শূন্যপদ: মেডিকেল অফিসার (জেনারেল)- 6 টি, মেডিকেল অফিসার (CCU/HDU) 2টি, মেডিকেল অফিসার (medicine) 3টি, মেডিকেল অফিসার (Anaesthesia) 2টি, স্টাফ নার্স 29 টি, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান 2টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান 1টি


বেতন: বেতন হবে প্রতিমাসে 17,220- 50,000 টাকার মধ্যে।


বয়স: প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে বয়স নির্ধারণ করা রয়েছে। বয়স হিসাব করবেন 1-জানুয়ারি-2021 তারিখ হিসেবে। মেডিকেল অফিসার পদগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারিত রয়েছে 60 বছর। স্টাফ নার্স এর ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ক্রিটিক্যাল টেকনিশিয়ান কেয়ার এবং ল্যাবরেটরী টেকনিশিয়ান এর ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত করা রয়েছে।  মূলত মেডিকেল অফিসার এর ক্ষেত্রে এমবিবিএস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং বাকি পদগুলোর ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পাশ।  এছাড়াও অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোডের মাধ্যমে বিস্তারিত জানতে পারেন।


আবেদন পদ্ধতি: ইমেইল করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন করার জন্য বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডমিট, রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করেন একটি ইমেইল পাঠাতে হবে। email- dpmjhargram2021@gmail.com । email এর subject  এ লিখতে হবে for the post of - <যে পদের জন্য আবেদন করবেন> । আবেদন করার শেষ তারিখ 09 আগস্ট 2021


Download Official Notification: click here

No comments:

Post a Comment