উচ্চ মাধ্যমিক পাশে D. El. Ed ভর্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এক নজরে!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য তৈরী হচ্ছেন? বছরের বিভিন্ন সময়ই TET এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়। রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞপ্তির পাশাপাশি কেন্দ্র সরকারও CTET-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি TET (Teacher Efficiency Test) এর জন্য আবেদন করতে চান, আপনার কিছু তত্ত্বাবলী অবশ্যই জানা উচিত। Primary TET (টেট) এর জন্য যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তারা D.El.Ed কোর্সটি চেয়ে থাকেন আবেদন প্রার্থীর কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এই কোর্সটি করে থাকলে আপনি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে ক্লাস I-V এবং VI-VIII এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চমাধ্যমিকের পরই এই কোর্সটি করা যায়। D.El.Ed কোর্সটি মূলত দু'বছরের হয়। সেক্ষেত্রে আপনার উচ্চমাধ্যমিকে 50% নাম্বার থাকা অবশ্যক এবং আপনি যদি SC/ST/Physically Challenged কিংবা Ex-Servicemen প্রার্থী হন তাহলে আপনার উচ্চমাধ্যমিকে 45 শতাংশ নম্বর থাকলে আপনি এই কোর্স করতে পারবেন। এই কোর্স সরকারি-বেসরকারি উভয়ভাবেই করা যায়।
বেসরকারিভাবে এই কোর্স করতে গেলে আপনার 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে, যেখানে সরকারী ভাবে করলে অনেক কম খরচে হয়ে যাবে। D.El.Ed এবং সঙ্গে প্রাইমারি টেটের কোর্স করা থাকলে (CTET, WBTET), যে কোনো টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং একজন সফল শিক্ষক হতে পারবেন। D.El.Ed করার জন্য সরকারিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন 30 জুলাই 2021 তারিখ থেকে 14 ই আগস্ট 2021 তারিখ পর্যন্ত।
D.El.Ed চলাকালীনও আপনারা একই সঙ্গে টেট পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন কোর্স নিতে পারেন। কম খরচে অধিক কার্যকর এবং বিশ্বস্ত কোর্স করতে পারেন WB Exam Preparation App এর মাধ্যমে। এছাড়াও টেট সম্পর্কিত আপনার যদি আরও কিছু জানতে চান আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন।
D. El. Ed- B. Ed Course Apply link- www.wbbpe.org
Primary TET Course link- https://datyg.courses.store/52617



No comments:
Post a Comment