অষ্টম শ্রেণি পাশে পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শিলিগুড়ি পৌর নিগম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ।
শূন্যপদ: মালি(30টি), ড্রাইভার(16টি)
বয়স: মালি পদের জন্য কোনো বয়সের সময়সীমা দেওয়া হয়নি। তবে ড্রাইভার এর পদে নিযুক্ত হওয়ার জন্য নূন্যতম বয়স হতে হবে 20 বছর। বয়স হিসাব করবেন 1-জানুয়ারি -2021 তারিখ হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা: মালি পদে নিয়োগের ক্ষেত্রে কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি তবে ড্রাইভার পদে নিয়োগ এর জন্য আবেদন করতে চাইলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। একইসঙ্গে দু'বছরের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। আপনারা নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে শিলিগুড়ি পৌরসভায় আবেদনপত্রটি জমা করে আসতে পারেন। মালি পদের ক্ষেত্রে আবেদনপত্র জমা করতে হবে Education/Parks বিভাগে এবং ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনপত্র জমা করতে হবে Establishment বিভাগে। আবেদনপত্র অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া রয়েছে এছাড়া আপনারা পৌরসভা থেকেও আবেদনপত্র নিতে পারবেন। মালি পদের আবেদন করার শেষ তারিখ 10 ই আগস্ট 2021 এবং ড্রাইভার পদে আবেদন করার শেষ তারিখ 5 ই আগস্ট 2021।
Download Official Notification


No comments:
Post a Comment