৬৫০টি group- A এর শূন্যপদে নিয়োগ IDBI Bank..!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ IDBI ব্যাংকের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। সারা ভারত জুড়ে নিয়োগটি করা হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
শূন্যপদ: সর্বোমোট ৬৫০টি(UR- ২৬৫ টি, SC- ৯৭ টি, ST- ৪৮ টি, EWS- ৬৫ টি, OBC- ১৭৫ টি, PWD- ২৬ টি) শূন্যপদে নিয়োগটি করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে ৬০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। SC, ST এবং PWD ক্যাটাগরীর প্রার্থীদের জন্য ৫৫% নম্বর হলেই আবেদন করা যাবে।
বয়স: বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে। বয়স হিসেব করবেন ১.০৭.২০২১ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এর মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ ২২.০৮.২০২১। আবেদন মূল্য লাগবে ১০০০ টাকা। SC, ST এবং PWD প্রার্থীদের আবেদন মূল্য লাগবে ২০০ টাকা।
Download Official Notification: click here


No comments:
Post a Comment