Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, August 19, 2021

৩৩৯ টি শূন্য পদে কেন্দ্র সরকারে নিয়োগের বিজ্ঞপ্তি!!


৩৩৯ টি শূন্য পদে কেন্দ্র সরকারে নিয়োগের বিজ্ঞপ্তি!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ UPSC র তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে-মেয়ে উভয়েই এই পদে আবেদন করতে পারবেন, তবে আবেদন করবার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। ২৪ এ আগষ্ট ২০২১ সন্ধ্যে ৬ টার মধ্যে  আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর অনলাইন আবেদন প্রক্রিয়া উইথড্র করা যাবে ৩১ এ আগষ্ট ২০২১ সন্ধ্যা ৬ টা থেকে ৬ ই সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যে ছয়টার মধ্যে আর পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ১৪ নভেম্বর ২০২১। 


শূন্য পদঃ মোট ৩৩৯ টি শূন্য- পদ রয়েছে। তার মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ১০০ টি পদ, ইন্ডিয়ান নেভাল একাডেমির ২২ টি পদ, এয়ারফোর্স একাডেমির ৩২ টা পদ, অফিসার্স ট্রেনিং একাডেমি( পুরুষদের) ১৬৯ টি পদ, অফিসার্স ট্রেনিং একাডেমি (মহিলাদের)১৬ টি পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান নেভাল একাডেমি জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাগবে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসারের জন্য স্নাতক ডিগ্রি লাগবে আর এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী লাগবে এবং অবশ্যই সেই প্রার্থীর উচ্চ মাধ্যমিক লেভেলে ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে।


বয়সঃ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য জন্য ২ রা জুলাই ১৯৯৮ থেকে ১ জুলাই ২০০৩ এর মধ্যে জন্মগ্রহণ করা অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন। এয়ারফোর্স একাডেমির জন্য ২ রা জুলাই থেকে ১ জুলাই ২০০২ এরমধ্যে আবেদন করতে পারবেন। আর পাইলট পোষ্টের জন্য ২ রা জুলাই ১৯৯৬ থেকে ১ লা জুলাই ২০০২ এর মধ্যে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবেন। অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে পুরুষদের জন্মসময় হতে হবে  ২ রা জুলাই ১৯৯৭ থেকে ১ লা জুলাই ২০০৩ এর মধ্যে।


অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে মহিলাদের জন্মসময় হতে হবে ২রা জুলাই ১৯৯৭ থেকে ১ লা জুলাই ২০০৩ এর মধ্যে। তবে এই পদের জন্য পুরুষ আবেদনকারীদের অবশ্যই অবিবাহিত হতে হবে আর মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে অবিবাহিতের সাথে সাথে বিধবা ও ডিভোর্সিরাও আবেদন করতে পারবেন।


বেতন কাঠামোঃ UPSC এর CDS-2 এর স্যালারি হলো প্রতিমাসে ৫৬১০০ - ১, ৭৭,৫০০। 


আবেদন পদ্ধতিঃ প্রত্যেক আবেদনকারীকে অনলাইনে UPSCর লিঙ্কে আবেদন করতে হবে। 


আবেদন ফিঃ জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য ২০০ টাকা লাগবে। এছাড়া SC, ST ও মহিলাদের কোন আবেদন ফি লাগবেনা।

No comments:

Post a Comment