রাজ্যের BDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি... বেতন 11,000 টাকা!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে পূর্বসালি ব্লক-I, পূর্ব বর্ধমান এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অফলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে।
শূন্যপদ: DEO (Data Entry Operator)- 1টি শুন্যপদ
বেতন: বেতন হবে প্রতিমাসে 11,000 টাকার মধ্যে।
বয়স: বয়স হিসেব করবেন 01/09/2020 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: Computer Application বিষয় নিয়ে গ্রাজুয়েশান করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। আবেদনের যে বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ভাবে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির সঙ্গে একটা আবেদন পত্রের ফরমেট তৈরি করে দেওয়া হয়েছে, এই ফরমেট প্রিন্ট করে নিতে হবে। তারপর সমস্ত তথ্য পূরণ করে এবং নথিপত্রগুলো যুক্ত করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল Purbostholi-I Development Block, Srirompur, Purbo Bordhomo n, P in-7 41316. আবেদনপত্র খামের উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ deo। আবেদন পৌঁছনোর শেষ তারিখ 08/09/ 2021 বিকেল 4টে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে 3টি ধাপে। প্রথমে লিখিত একটি 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার টেস্ট নেওয়া হবে 35 নম্বরের এবং সবশেষে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 15 নম্বরের।
Download Official Notice: click here


No comments:
Post a Comment