Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, July 18, 2021

SSC GD সম্পূর্ণ বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে 25, 271 টি শুন্যপদ!!




 SSC GD সম্পূর্ণ বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে 25, 271 টি শুন্যপদ!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: SSC(Staf Selection Commission) - এর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর ছেলে মেয়েদের নিয়োগ করা হবে। আবেদন করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সারা ভারত জুড়ে এই নিয়োগটি করা হবে।

শূন্যপদ: সর্বোমোট ২৫,২৭১ টি (BSF - ৭,৫৪৫টি/ CISF - ৮,৪৬৪টি/ ITBP - ১,৪৩১ টি/ SSB - ৩,৮০৬ টি/ Assam rifles - ৩,৭৮৫ টি/ SSF - ২৪০ টি) শূন্যপদে এই নিয়োগটি করা হবে

শিক্ষাগত যোগ্যতা: এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে দশম শ্রেণী পাশ। আবেদন প্রার্থীকে স্বীকৃতি কোনো বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করে থাকতে হবে।

বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ০১.০৮.২০২১ তারিখ অনুযায়ী। তবে OBC/SC/ST/EWS ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ৩ বছর ও ৫ বছরের ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ পদ্ধতি: প্রার্থী নির্বাচন হবে নির্দিষ্ট কয়েকটি ধাপে। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা (পরীক্ষায় মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে, পরীক্ষা নেওয়া হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়)। পরীক্ষায় সফল হলে প্রার্থীকে PET জন্য ডাকা হবে। অবশেষে প্রার্থীর medical Test করা হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট,২০২১। আবেদন ফি লাগবে ১০০ টাকা। SC/ST/EWS প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। অনলাইন আবেদন ফি প্রদান করা যাবে ২ সেপ্টেম্বর পযন্ত। অফলাইনে স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

Apply Now

Download Official Notification 

No comments:

Post a Comment