কলকাতা পুলিশে কয়েকশো ভ্যাকানসির অফিসিয়াল বিজ্ঞপ্তি - বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতা পুলিশ এর তরফ থেকে। নিয়োগ করা হবে সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন 19 জুলাই 2021 তারিখ থেকে।
শূন্যপদ: সর্বমোট 330টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে সাব-ইন্সপেক্টর পদের জন্য রয়েছে 208 টি শূন্যপদ এবং সার্জেন্ট পদের জন্য রয়েছে 122 টি শূন্যপদ।
বয়স: বয়স হিসেব করবেন 1 জানুয়ারি 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 20-27 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে।
ভাষা: এই পদে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
বেতন: বেতন হবে পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 32,100-82,900 টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন উভয়ইভাবেই। অফিশিয়াল ওয়েবসাইট www.wbpolice. gov.in অথবা www.kolkatapolice.gov. in গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করলে নির্দিষ্ট তারিখের আগে বাইক পোস্ট আবেদনপত্রটি পাঠাতে হবে Araksha Bhaban(5th floor), 6th cross road, block- dj, sector- II, salt lake city, kolkata - 700 091 ঠিকানায়। আবেদন ফি বাবদ টাকা জমা করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। আবেদন করার শেষ তারিখ 19/08/ 2021
Official Website
Download Official Notification
পুলিশের চাকরি পেতে এই বইটি অবশ্যই পড়ুন 👉 Buy Now


No comments:
Post a Comment