পোস্ট অফিসে নিয়গের বিজ্ঞপ্তি জারি- ২৩৫৭ টি শুন্যপদে নিয়োগ মাধ্যমিক পাশেই !!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে পোস্ট অফিসগুলিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার(BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার(ABPM) এবং ডাক সেবক পদে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
শূন্যপদ: সর্বমোট ২,৩৫৭ টি (UR - ১০০১ টি, EWS - ১৯২ টি, OBC - ৪৯৬ টি, PWD-A - ০৭ টি, PWD-B - ২৫ টি, PWD-C - ২৩ টি, PWD-DE - ০৬ টি, SC- ৪৮৭ টি, ST- ১২০ টি) শূন্যপদে নিয়োগটি করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বোর্ড থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে স্থানীয় ভাসা অবশ্যই জানতে হবে এবং computer বিষয়ে নুন্যতম ৬০ দিনের কোর্স করে থাকতে হবে যেকোনো ইন্সটিটিউট থেকে।
বয়স: বয়স হতে হবে ১৮ - ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। বয়স হিসেব করবেন ২০/০৭/২০২১ তারিখ অনুযায়ী।
বেতন: ব্রাঞ্চ পোস্ট মাস্টার এর ক্ষেত্রে ১২,০০০ - ১৪,৫০০ টাকা (৪ ঘণ্টা কাজ করলে ১২,০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১৪,৫০০ টাকা) প্রতি মাসে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার/ ডাক সেবক এর ক্ষেত্রে ১০,০০০ - ১২,০০০ টাকা(৪ ঘণ্টা কাজ করলে ১০,০০০ টাকা এবং ৫ ঘণ্টা কাজ করলে ১২,০০০ টাকা) প্রতি মাসে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট https://appost.in/gdsonline/home.aspx । আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২০.০৭.২০২১ থেকে।এবং আবেদন করার শেষ তারিখ ১০.০৮.২০২১। আবেদন ফি প্রদান করতে হবে ১০০ টাকা। মহিলা এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
Official Website
Download Official Notice


No comments:
Post a Comment