কলকাতা, নিজস্ব সংবাদাদাতাঃ SBI এর তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।গোটা ভারতবর্ষ জুড়ে নিয়োগটি করা হবে। নিয়োগটি করা হবে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে।ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
শূন্যপদ: শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস (মোট ৬,১০০ টি ) শূন্যপদে এই নিয়োগটি করা হবে। পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৭১৫ টি শূন্যপদ। যার মধ্যে UR - ২৮৮ টি, EWS - ৭১ টি, OBC - ১৫৭ টি, SC - ৩৫ টি, ST - এর জন্য রয়েছে ১৬৪ টি শূন্যপদ।
বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩১.১০.২০২০ তারিখ অনুযায়ী ২০ - ২৮ বছরের মধ্যে। এছাড়া SC, ST, OBC এবং PWD ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে।সাথে শিক্ষাগত যোগ্যতা পূরণ হতে হবে ৩১.১০.২০২০ এই তারিখ এর মধ্যে।
ট্রেনিং: প্রার্থীদের এক বছরের ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন হিসেবে দেওয়া হবে। ট্রেনিং সম্পন্ন হলে SBI ক্লার্ক অথবা SBI জুনিয়র অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি: অনলাইন পরীক্ষা এবং স্থানীয় মাতৃভাষার পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করা যাবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ০৬.০৭.২০২১ তারিখ থেকে।ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের কাজ সম্পূর্ণ করতে পারেন।
Download Official Notification


No comments:
Post a Comment