Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, July 6, 2021

নিয়গের বিজ্ঞপ্তি জারি CID এর তরফ থেকে ...বিস্তারিত জানুন !

নিয়গের বিজ্ঞপ্তি জারি CID এর তরফ থেকে ...বিস্তারিত জানুন !

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:  রাজ্য পুলিশে CID দফতরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে Gruup-C পদে।ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে জুলাই মাসে ১৫ তারিখ অবদি। 


শূন্যপদ: কম্পিউটার অ্যানালিস্ট - ২৯ টি শূন্যপদ, কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর - ২ টি শূন্যপদ, কম্পিউটার অপারেটর - ১ টি শূন্যপদ, ডেটা এন্ট্রি অপারেটর - ৭ টি শূন্যপদ


শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অ্যানালিস্ট পদে আবেদনের জন্য PGDCA/B.Sc (Computer science)/BCA/DOEACC এগুলির মধ্যে তিন বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।সাথে ইম্প্লেমেন্টেশন সাপোর্ট এর অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর পদে আবেদনের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে। সাথে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার অপারেটর আবেদনের জন্য যেকোনো  শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে। সাথে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে। সাথে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

 

বেতন: প্রতি মাসে কম্পিউটার অ্যানালিস্ট ক্ষেত্রে ২০,০০০ এবং বাকি পদের ক্ষেত্রে ১৩,০০০ টাকা করে দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি: আবেদন করা হবে অফলাইনে পোষ্টের মাধ্যমে। অফিশিয়াল নোটিশের সাথে আবেদনের ফর্ম দেওয়া রয়েছে। অফিশিয়াল নোটিশ প্রথমে ডাউনলোড করে নিতে হবে। পরে সেটা প্রিন্ট নিয়ে অন্যান্য নথিপত্র গুলর সাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 


নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর  প্রার্থীর সমস্ত নথি খতিয়ে দেখা হবে। এরপর রাজ্য পুলিশের CID এর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হবে।এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Download Official Notification 

No comments:

Post a Comment