WB Student Credit Card সমস্ত জরুরি তথ্য, কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবেন?
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্পর্কে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যেই একদম শুরুর পথে।সকল ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে Student Credit Card নিয়ে আসা হয়েছে। এই ক্রেডিট কার্ডে থাকবে 10 লক্ষ টাকার ক্রেডিট লিমিট। মাত্র 4 শতাংশ হারে সুদ দিতে হবে। 15 বছরের মধ্যে এই টাকাটা কিন্তু শোধ করে দিতে হবে। ক্রেডিট কার্ডের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত বেশ কিছু তথ্য নিম্নরূপ দেওয়া হল,-
# কারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
1) যে বা যাঁরা পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাবেন, তাঁদের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টোরাল বা পোস্ট ডক্টোরাল কোর্সের জন্য ভারত অথবা বিদেশে যাবেন বলে, মনোস্থির করেছেন।
2) সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই ক্রেডিট কার্ড পাবেন, যাঁরা পশ্চিমবঙ্গে বিগত 10 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন।
3) ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর সর্বাধিক বয়স সীমা 40 বছর।
4) এই কার্ডের মধ্যে দিয়েই স্টুডেন্ট লোনের গ্যারান্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
5) তবে, ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে Student Loan পেতে পড়ুয়াদের CIBIL Score অত্যন্ত ভালো হতে হবে।
# অনলাইনে WB Student Credit Card-এর জন্য রেজিস্ট্রেশন করার উপায়
1) এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানাতে প্রথমেই আপনাকে নির্দিষ্ট পোর্টালে(www.wbscc.wb.gov.in) লগ ইন করতে হবে।
2) সেখানে ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের Registration অপশন দেখতে পাবেন।
3) সেই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে।
4) যেখানে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য এক এক করে দিয়ে দিতে হবে।
5) আপনার মোবাইল নম্বর সাবমিট করতে হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত আপনার যেকোনো বিষয়ে কিছু জানার থাকলে, রাজ্য সরকার দ্বারা স্টুডেন্ট হেলপ ডেস্ক হিসেবে একটি মোবাইল নম্বর এবং জিমেইল আইডি দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা প্রয়োজনমতো সমস্ত তথ্য জেনে নিতে পারবেন,-
ফোন নম্বর- 1800 102 8014
ইমেল আইডি- wbscc@bangla.gov.in


No comments:
Post a Comment