Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Wednesday, July 7, 2021

মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি.... বিস্তারিত জানুন!

 


মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি.... বিস্তারিত জানুন!

কলকাতা, নিজস্ব সংবদাদাতা: ইন্দো টিবেটান বর্ডার পুলিশের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগটি করা হবে কনস্টেবল ( জেনারেল ডিউটি) পদে। অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিস্তারিত জানুন এবং আবেদন করুন।


শূন্যপদ: কনস্টেবল ( জেনারেল ডিউটি) ৬৫ টি শূন্যপদে নিয়োগটি করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য আবেদকপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে, নূন্যতম দশম শ্রেণী পাশ।


বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০২.০৯.২০২১ তারিখ অনুযায়ী ১৮ - ২৩ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থী হয়ে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।


বেতন: ২১,৭০০ - ৬৯,১০০ টাকা প্রতি মাসে।


নিয়োগ পদ্ধতি: ফর্ম ফিলাপ করার পর প্রার্থীর সমস্ত নথি খতিয়ে দেখা হবে। এরপর শারীরিক মাপঝোখ এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ০২ সেপ্টেম্বর, ২০২১। ইচ্ছুক প্রার্থীদের কে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে (https://www.recruitment.itbpolice.nic.in/) আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে।


No comments:

Post a Comment