এগ্রিকালচার এ শতাধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে NABARD ( National bank for Agriculture and Rural Development) এর তরফ থেকে। নিয়োগ করা হবে শতাধিক শূন্যপদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন করার যাবে অনলাইন মাধ্যমে।
শূন্যপদ: সর্বমোট 148টি শূন্যপদে grade-a অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর শূন্যপদে নিয়োগটি করা হবে।
বয়স: বয়স হিসেব করবেন 01 জুলাই 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 21-30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: যে বিষয় নিয়ে আপনি আবেদন করতে চান সেই বিষয়ে স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে থাকতে হবে 60 শতাংশ নম্বর নিয়ে। এসসি/এসটি কিংবা p.w.d. প্রার্থীদের ক্ষেত্রে 55 শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলেই হবে
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট www.nabard.org গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 07/08/ 2021
আবেদন ফি: আবেদন ফি প্রদানের ক্ষেত্রে sc/st/pwd প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হবে 150 টাকা। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 800 টাকা। আবেদন ফি প্রদান করতে হবে অনলাইন মাধ্যমে।
Official Website
Download Official Notification


No comments:
Post a Comment