রাজ্যের কলেজগুলিতে ভর্তির পোর্টাল খুলতে চলেছে। আগামী ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত খোলা থাকবে পোর্টাল!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর আজ অর্থাৎ শনিবার প্রকাশিত হয়েছে ISC এবং ICSE পরীক্ষার ফল। তবে সিবিএসসি বোর্ডের ফলাফলের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। আর এরই মধ্যে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তির আবেদনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। গত বারের মতো এবারও ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে।আবেদনের পোর্টাল খুলবে আগামী ২ আগস্ট। খোলা থাকবে ২০ আগস্ট পর্যন্ত।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার প্রায় ৯৭ শতাংশেরও বেশি। উত্তীর্ণ হয়েছেন প্রায় ৭ লক্ষ ৯৯ হাজার জন। যা গত বছরের তুলনায় সংখ্যাটা কিছুটা বেশি। তবে এবছর করোনা মহামারির দাপটের কারণে ভিন রাজ্যে ছাত্রছাত্রীদের যাওয়ার প্রবণতা যথেষ্ট কম।যার ফলে বেশিরভাগ পড়ুয়ারা রাজ্যের কলেজ গুলিতেই ভর্তি হতে পারে।তাই শিক্ষা প্রশাসকরা সমস্ত কিছু যাচাই করে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছেন।
মনীন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানিয়েছেন তারা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ভর্তির সমস্ত শর্তাবলী জানিয়ে দেবেন।অন্যদিকে সিটি কলেজের কমিটিও এই ব্যাপারে বৈঠক করেছেন।বুধবার আর এক দফা বৈঠকের পর তারাও ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। সবমিলিয়ে কোন কোন কলেজে বিভিন্ন বিষয়ের উপর অনার্স এবং ভর্তির কাট মার্কস জানা যাবে সে বিষয়ে বেশ চিন্তিত হয়ে রয়েছেন পড়ুয়ারা।


No comments:
Post a Comment