কলকাতা, নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিবেশী সীমান্তে প্রায়শই যুদ্ধ পরিস্থিতি লেগেই রয়েছে। কখনও ভারতকে পাকিস্তান আবার কখনো চীনের মোকাবিলা করতে হচ্ছে। গত সোমবার কেন্দ্রীয় সরকার রাজ্য সভায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যা অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রতিবেদন অনুসারে, বর্তমানে ভারতের সেনাবাহিনীতে ৯০ হাজারেরও বেশি শূন্যপদের অভাব রয়েছে।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর অজয় ভাট জানান, তিন সুরক্ষা বাহিনীর মধ্যে নৌসেনাতে সবচেয়ে বেশি শূন্যপদ ফাঁকা রয়েছে। যার মধ্যে ঘাটতি রয়েছে ১১ হাজার ৯২৭ জন নাবিক পদ এবং ১ হাজার ১৯০ জন অফসার পদ। বর্তমানে নৌবাহিনী ভারতে তিন সুরক্ষা বাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী স্থানে রয়েছে। নৌবাহিনীর শূন্যপদে এমন ঘাটতি দেখে কেন্দ্র সরকার যথেষ্ট উদ্বিগ্ন হয়েছে।
বায়ুসেনার ক্ষেত্রে ৭ হাজারের উপর শূন্যপদ খালি রয়েছে।প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন এই সমস্ত শূন্যপদ পূরণের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি দেশের যুবসমাজকে সশস্ত্র বাহিনীর প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এর জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সেমিনার আয়োজনের কথাও উল্লেখ করেন। সবমিলিয়ে সেনাবাহিনীতে যে বিপুল পরিমাণ শূন্যপদের ঘাটতি রয়েছে সেটাই পূরণের মূল লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার।
সুত্রের খবর অনুসারে আগামী দিনে এই উক্ত উল্লেখিত শূন্যপদে নিয়োগের খুবই সম্ভবনা রয়েছে। অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে Bay of Books এর ওয়েবসাইটে অবশ্যই প্রকাশিত করা হবে।


No comments:
Post a Comment