আগামীকাল প্রকাশিত হতে চলেছে ICSE এবং ISC- এর ফল। কীভাবে নম্বর দেখতে পারবেন পড়ুয়ারা? বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল ICSE এবং ISC বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হতে চলেছে।বিকেল ৩ টা নাগাদ ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে CISCE। কাউন্সিলের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট।এছাড়া পড়ুয়ারা রেজাল্ট দেখতে পারবেন এই ওয়েবসাইট গুলির মাধ্যমে cisce.org , results.cisce.org ।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারির বাড়বাড়ন্তে ICSE এবং ISC বোর্ড সমস্ত পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছিল।গত জুন মাসে কাউন্সিল জানিয়েছিল ইন্টার্নাল অ্যাসাইনমেন্ট এর ভিত্তিতে পড়ুয়াদের নম্বর মূল্যায়ন করা হবে।সেই অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার CISCE তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে ফলপ্রকাশের নোটিশ প্রদান করে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। করোনাভাইরাসের দাপটে উচ্চমাধ্যমিক পরীক্ষাও বাতিল হয়ে গিয়েছিল।দশম ও একাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের নম্বর মূল্যায়ন করা হয়।এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৯৭.৬৯ শতাংশ।সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯।প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া।


No comments:
Post a Comment