উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত করল সুপ্রিম কোর্ট!! বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ আবারো স্থগিত হয়ে পড়ল।নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের ইন্টারিউয়ের জন্য তালিকা তৈরি করেছিল।প্রার্থীদের একাংশ ওই তালিকায় সন্তুষ্ট ছিলেন না।সেই নিয়ে কয়েকজন প্রার্থী আদালতে মামলা করেছিলেন।আর আজ সেই মামলারই শুনানি ছিল।শুনানিতে আদালত নিয়োগের জন্য আপাতত স্থগিতাদেশ দিয়েছে।মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।
মামলার শুনানির দায়িত্বে ছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।এছাড়া মামলাকারীদের পক্ষে ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জী,ফিরদৌস শামীম, রঞ্জন ভট্টাচার্য প্রমুখ আইনজীবীরা। আইনজীবী রঞ্জন ভট্টাচার্য এবিষয়ে বলেন, রাষ্ট্রবিজ্ঞান ও সংস্কৃত সাবজেক্ট এর প্রার্থীরা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন।কারণ যাদের নাম ইন্টারভিউয়ের তালিকাতে রয়েছে তাদের চাইতে বেশি নম্বর পেয়েছেন যারা ইন্টারভিউ এর তালিকায় জায়গা পাননি।
এভাবে আরও নানান অজুহাত তোলেন মামলাকারীর পক্ষে থাকা বিচারপতিরা।শেষ পর্যন্ত সমস্ত অজুহাত পর্যালোচনা করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপাতত নিয়োগের জন্য স্থগিতাদেশ অর্ডার দিয়েছেন। উল্লেখ্য,দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের এই নির্দেশ চাকরিপ্রার্থীদের মনে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়।


No comments:
Post a Comment