Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, June 29, 2021

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হবে ঘোষণা করলেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

 


বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হবে ঘোষণা করলেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে চালু হতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গ্রাম পঞ্চায়েত বা ব্লক নয় এবার সরাসরি পৌরসভা এলাকায় বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করা হবে। প্রতি বিএসকে কেন্দ্রে দুজন করে কর্মী থাকবে। এই সহায়তা কেন্দ্র গুলির মাধ্যমে প্রতিটি নাগরিক কোন তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়াই বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং বিভিন্ন প্রশ্নের জবাব পেয়ে থাকবে- যেমন- কন্যাশ্রী, রূপশ্রী,ঐক্যশ্রী, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ইত্যাদি।


বিএসকে খোলার জন্য যাবতীয় সরঞ্জাম যেমন অফিস রুম, ডেস্ক, কম্পিউটার, ইন্টারনেট কানেকশন- ইত্যাদি সরবরাহ করে থাকবে পুরসভা। রাজ্যজুড়ে মোট 118 টি পৌরসভা ও 7টি পুরনিগমে বিএসকে খোলা হবে। রাজ্যের যুবক-যুবতীরা এই সমস্ত বিএসকে গুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা যাচ্ছে।


কলকাতা কর্পোরেশন এলাকার প্রতিটি বরাে -তে 1 টি করে, অন্যান্য বড়াে পুরনিগম গুলিতে 3টি করে, এবং ছােটো নিগমগুলিতে 2টি করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে। পাশাপাশি সল্টলেক পুরনিগমে হবে 3টি বিএসকে, এবং প্রতিটি পুরসভার সদর দপ্তরে চালু হবে 1টি করে বিএসকে। রাজ্য পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সমস্ত বিএসকে চালু করা হবে। বিএসকে সংক্রান্ত আরও যদি কোনো আপডেট পরবর্তীকালে বের হয, তাহলে এই পোর্টালের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রতিদিন চাকরির খবরের আপডেট পেতে এই পোর্টালে চোখ রাখুন।


No comments:

Post a Comment