BSF এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, প্রচুর শূন্যপদ.... বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ BSF বা বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।নিয়োগটি করা হবে কনস্টেবল,হেড কনস্টেবল,এসআই (SI) ও এএসআই(ASI) পদে।ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। গ্রুপ-B ও গ্রুপ -C পোস্টে নিয়োগ করা হবে।
শূন্যপদ, বয়স , শিক্ষাগত যোগ্যতা ও বেতন:
1.SI (staff nurse): এসআই স্টাফ নার্স পদে মোট শূন্যপদ রয়েছে ৩৭ টি। যার মধ্যে UR -১৪ টি,EWS - ৩ টি, SC- ৫ টি এবং OBC- ১৩ টি।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে নার্সিং কোর্স ডিপ্লোমা পাশ করতে হবে।এছাড়া সেন্ট্রাল অথবা রাজ্য সরকারের অধীন নার্সিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে।
বেতন: ৩৫,৪০০-১,১২৪০০ টাকা প্রতি মাসে।
2. ASI operation theatre technician: এএসআই অপারেশন থিয়েটার পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।কেবলমাত্র ওবিসি প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।সাথে অপারেশন টেকনিকে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে।
বয়স: বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে।
বেতন: ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
3.ASI laboratory technician: এই পদে মোট শূন্যপদ রয়েছে ২৮ টি।যার মধ্যে UR - ১২ টি, EWS-৩ টি,SC-৪ টি,ST- ২ টি,OBC-৭ টি।
যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল লাবরাটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করতে হবে।
বয়স: বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
বেতন: ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
4. CT ( ward boy/ Girl/Aya): এই পদের জন্য ৯ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে UR-২ টি,ST-২ টি,OBC-৫টি।
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে।সাথে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।
বেতন: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা প্রতি মাসে।
5. HC (veterinary): এই পদের জন্য মোট ২০ টি শূন্যপদ রয়েছে ।যার মধ্যে UR-৯ টি,EWS-২ টি,SC-৩টি,ST-২ টি,OBC-৪টি।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।কোনো প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি পোস্টে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
বেতন : ২৫,৫০০-৮১,১০০ টাকা প্রতি মাসে।
6. Constable (kennelman): এই পোস্টের জন্য মোট ১৫ টি শূন্যপদ রয়েছে।যার মধ্যে UR-৯ টি,EWS-১টি,SC-১টি,ST-৩টি,OBC-৩টি।
যোগ্যতা: মাধ্যমিক পাস করতে হবে। হাতে কোনো সরকারি হাসপাতাল থেকে পশুদেরকে নিয়ন্ত্রণ করার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
বেতন: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি: আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।এবং আবেদন করতে হবে নিচের দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ ২৬ জুলাই,২০২১।


No comments:
Post a Comment