Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, June 29, 2021

গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। আবেদনের শেষ তারিখ 17 জুলাই

Job


গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। আবেদনের শেষ তারিখ 17 জুলাই

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে হুগলি জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে। 100 দিনের কাজ দেখাশোনার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চুক্তিভিত্তিক ভাগবে এক বছরের জন্য এই শুন্য পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ ও বেতন : গ্রাম রোজগার সহায়ক(1টি)। বেতন হবে প্রতিমাসে 12,000 টাকা।

বয়স: 17/07/2021 তারিখ হিসেবে 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে কমপক্ষে 50 শতাংশ নম্বরে পাশ করে থাকতে হবে।  উচ্চমাধ্যমিকে ভোকেশনাল কিংবা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। সরকার স্বীকৃত যেকোনো একটি কম্পিউটার সেন্টার থেকে অন্ততপক্ষে ছয় মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে।  অফিশিয়াল নোটিফিকেশন এর সঙ্গে একটি আবেদনপত্র প্রদান করা রয়েছে।  আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট নিয়ে নিতে হবে। এরপর ভালো ভাবে পূরণ করে প্রয়ােজনীয় নথিপত্র, যেমন- বয়সের শংসাপত্র, শিক্ষাগত যােগ্যতার শংসাপত্র, কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং আধার/ ভােটার কার্ড সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 17 ই জুলাই 2021…

আবেদনপত্র পাঠানাের ঠিকানা- To The Block Development Officer & Programme Officer (M.G.N.R.E.G.A.), Singur Devlopment Block, Singur, Hooghly

Download Official Notification

No comments:

Post a Comment