সবশেষে ঘোষণা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, বিস্তারিত জানালেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শুক্রবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া তা জানানো হবে। সেই অনুযায়ী আজ শিক্ষা দফতর সেই নম্বর মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করলো। আজ সাংবাদিক বৈঠকে শিক্ষা পর্ষদ পরীক্ষার নম্বর মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করেছে।
প্রসঙ্গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল বলে ঘোষণা করেন। সম্প্রতি করোনা পরিস্থিতিতে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হওয়া উচিত কিনা এই নিয়ে জনতার মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী অধিকাংশ জনতা ইমেল করে পরীক্ষার হওয়ারéa বিরুদ্ধে রায় দিয়েছিল। তাই জনতার রায়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘোষণা অনুযায়ী মাধ্যমিকের নম্বর দেওয়া হবে নবম শ্রেণীর উত্তীর্ণ পরীক্ষার নম্বর দেখে। সাথে নেওয়া হবে দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার নম্বর। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়া হবে, মাধ্যমিকের ৪ টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০%, একাদশের বার্ষিক পরীক্ষার ৬০% নম্বরের ভিত্তিতে এবং সাথে যুক্ত হবে দ্বাদশ শ্রেণীর প্রাকটিকাল ও প্রজেক্টের নম্বর। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি এই নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
আপাতপক্ষে দুটি পরীক্ষা বাতিল হলেও কিভাবে এই পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। সেই অনুযায়ী আজকের এই ঘোষণা ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি জোগাবে।৩১ জুলাই এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও প্রকাশিত হয়ে যাবে বলে পর্ষদ সূত্রে খবর।


No comments:
Post a Comment