ফ্লিপকার্ট আনতে চলেছে দেশে প্রচুর কর্মসংস্থান!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: ভারতের অন্যতম ই-কমার্স সংস্থা হল ফ্লিপকার্ট। লকডাউনের জেরে বাংলার অনেক মানুষ কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন। আর এই দুঃসময়ে ফ্লিপকার্ট বাংলার বেকার ছেলে মেয়েদের জন্য নতুন কাজের সুযোগ করে দিতে চলেছে।
ফ্লিপকার্ট পশ্চিমবঙ্গে তাদের নতুন ''ফুলফিলমেন্ট" সেন্টার তৈরি করতে চলেছে। এর ফলে বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানা যাচ্ছে। যার দরুন উপকৃত হতে পারেন প্রায় ৩৫০০০ যুবক যুবতী। সম্ভবত পশ্চিমবঙ্গের ডানকুনিতে এই ফুলফিলমেন্ট" সেন্টার তৈরি হবে।
সেন্টারটি ফ্লিপকার্ট ছাড়াও "মিন্ত্রা (Myntra) ব্যাবহার করবে।প্রসঙ্গত উল্লেখ্য,Myntra- ও একটি উল্লখযোগ্য ই-কমার্স সংস্থা। এটি তৈরির ফলে বাংলার অনেক মানুষের কর্মংস্থানের সুযোগ তৈরি হবে বলে ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়। শুধু তাই নয়, বাংলার অনেক ছোটো মাঝারি ব্যাবসায়ীরাও উপকৃত হবেন।


No comments:
Post a Comment