Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, June 14, 2021

16 তারিখ থেকে লোকডাউন খুলবে? নাকি আবার হল লোকডাউন? কি বললেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়??

 


16 তারিখ থেকে লোকডাউন খুলবে? নাকি আবার হল লোকডাউন? কি বললেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়??

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে। আজ সোমবার (14 জুলাই,2021) সাংবাদিক বৈঠকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান।তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।তবে এখনই চালু হচ্ছে না বাস,লোকাল ট্রেনে ও মেট্রো। আগের মতোই সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত বাজার, হাট খোলা থাকবে।


১৬ জুন থেকে রাজ্যে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ করা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থা। সম্পূর্ণ টিকাকরণ হলেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি মিলবে।


তিরিশ শতাংশ বসার জায়গার ভিত্তিতে হোটেল, রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল ১২ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। শপিং মলের দোকান পাটও খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দোকানের ভিতরে মোট ৩০ শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।


সরকারি ও বেসরকারি অফিসগুলোতে মোট ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি মিলেছে।তবে জিম খানা, সিনেমা হল,স্পা এখনও খোলার নির্দেশ মিলেনি। কোভিড বিধি মেনে সিনেমার শুটিং করার ও নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিট পিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে অনুমতি। আগের মতো রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ বহাল। জরুরি পরিষেবা ছাড়া রাতে বেরনো যাবে না রাস্তায়। স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকবে অন্যান্য যান চলাচল। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড়। 


করোনা সংক্রমণ কিছুটা কমলেও পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি। তাই কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে এখনই লকডাউন তুলতে পক্ষপাতী নয় রাজ্য সরকার।

No comments:

Post a Comment