কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।Assistant Commandant পদে নিয়োগটি করা হবে।
শূন্যপদ: মোট ৫০ টি শূন্যপদে নিয়োগটি করা হবে।যার মধ্যে জেনারেল ডিউটির জন্য রয়েছে ৪০ টি শূন্যপদ।এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য রয়েছে ১০ টি শূন্যপদ।
জেনারেল ডিউটি :
এই পোস্টে ৪০ টি শূন্যপদের মধ্যে UR- ১১ টি, SC - ৬ টি, ST - ১৩ টি, OBC - ৭ টি এবং EWS ক্যাটাগরির জন্য রয়েছে ৩ টি শূন্যপদ।
টেকনিক্যাল ইঞ্জিনিয়ার: এই পোস্টে ১০ টি শূন্যপদের মধ্যে UR - ৩ টি,SC- ২ টি, ST- ১ টি এবং OBC ক্যাটাগরির জন্য রয়েছে ৪ টি শূন্যপদ।
বয়স: আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে ১ জুলাই,১৯৯৭ থেকে ৩০ জুন ২০০১ সালের মধ্যে।অর্থাৎ প্রার্থীর বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
জেনারেল ডিউটি: ৬০ % নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। এছাড়া সাথে অঙ্ক ও ফিজিক্স সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে।অথবা ১০+২+৩ গণিত ফিজিক্সে ৬০% সমতুল্য নম্বর থাকতে হবে।
টেকনিক্যাল ইঞ্জিনিয়ার : আর্কিটেকচারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। উচ্চমাধ্যমিকে অঙ্ক ও ফিজিক্স বিষয়ে অবশ্যই ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে।এছাড়া এই পদের জন্য আরও যোগ্যতা রয়েছে। বিসদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
বেতন কাঠামো: পে লেভেল ১০ অনুযায়ী ৫৬,১০০ টাকা পর্যন্ত দেওয়া হবে প্রতি মাসে।
আবেদন পদ্ধতি: আবেদন করা যাবে অনলাইনে। ৪ জুলাই থেকে আবেদন করা যাবে।আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।যোগ্য প্রার্থীরা আবেদন করার জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিশিয়াল ওয়েবসাইট http://www.joinindiancoastguard.gov.in/Default.aspx এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া: প্রথমে প্রার্থীর মানসিক দক্ষতা, সংবেদনশীল প্রবণতা পরীক্ষা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।এতে পাস করলে শারীরিক পরীক্ষা , গ্রুপ টাস্ক এবং অবশেষে ইন্টারভিউ নেওয়া হবে।
Download Official Notification


No comments:
Post a Comment