Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, June 12, 2021

ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি

 


কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত পুরুষরা। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নিয়োগের কাজ পরিচালনা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে।


শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স একাডেমী ক্ষেত্রে 400টি ( আর্মি 238 নেভি 42 টি এবং এয়ারফোর্স 120 টি)। নেভাল একাডেমি (10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম) - 30টি ।


বয়স: আবেদনকারীর জন্ম তারিখ 02/01/2003 থেকে 01/01/2006 তারিখের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা: ন্যাশনাল একাডেমিতে আর্মিতে আবেদনের জন্য ন্যূনতম যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে।  ন্যাশনাল একাডেমিতে নেভি এবং এয়ারফোর্স অথবা নেভাল একাডেমিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ এবং সঙ্গে অংক থাকতে হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 

upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে। আবেদন চলবে 29 জুন বিকাল 6 টা পর্যন্ত। আবেদন ফি 100 টাকা।


নিয়োগ পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে সম্ভাব্য 5 সেপ্টেম্বর 2021 তারিখে। পরীক্ষা হবে নিজের রাজ্যে।  পশ্চিমবঙ্গ রাজ্যের আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে কলকাতাতেই পরীক্ষার স্থান পড়বে। মোট পরীক্ষা হবে 900 নম্বরের। যার মধ্যে অংকে থাকবে 300 নাম্বার এবং জেনারেল এবিলিটি টেস্ট থাকবে 600 নম্বরের।


Download Official Notification


No comments:

Post a Comment