Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Wednesday, June 9, 2021

কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা নিয়োগ বিজ্ঞপ্তি- সপ্তম শ্রেণী পাশ করলেই নিয়োগ

 

কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা নিয়োগ বিজ্ঞপ্তি- সপ্তম শ্রেণী পাশ করলেই নিয়োগ

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কোল ইন্ডিয়া লিমিটেড সিকিউরিটি গার্ডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। কোল ইন্ডিয়া তাদের সাবসিডিয়ারি সংস্থা Eastern Coalfields Limited এর জন্য নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। ছেলেরা আবেদন করতে পারবেন। 


শূন্যপদ: সিকিউরিটি গার্ড ১০৮৬ টি শূন্যপদ। (জেনারেল - ৮৪২ টি , ST - ৮১ টি এবং SC - প্রার্থীদের জন্য ১৬৩ টি)


শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে নূন্যতম ৭ ম শ্রেণী পাশ করতে হবে।


নিয়োগ পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের ফিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। ফিজিকাল টেস্টে পাশ করলে তবেই সংস্থা প্রার্থীদের বাছাই করবে। শুধু তাই নয় প্রার্থী বাছাই করার পর সংস্থা প্রার্থীর আরও কয়েকটি মূল্যায়ন করা হবে। এরপরই প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র পওয়ার পর প্রার্থীকে কোল ইন্ডিয়া লিমিটেডে Eastern Coalfields Limited এর সিকিউরিটি গার্ডের পদে ৬ মাস ট্রেনিং হিসেবে কাজ করতে হবে। ৬ মাস ট্রেনিং সম্পূর্ণ হলে তার অভিজ্ঞতা অনুযায়ী চাকরি পাকা হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা নিচের দেওয়া লিংক থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর ভালোভাবে পূরণ করে bhartiecl@gmail.com এই ইমেইল আইডি তে পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৫ জুন, ২০২১।


Download Official Notification 


No comments:

Post a Comment