কর্ণাটক পুলিশের পদে নিয়োগের বিজ্ঞপ্তি, চার হাজার শূন্যপদে নিয়োগ করা হবে
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: KTS অর্থাৎ কর্ণাটক স্টেট পুলিশ বিভাগে ৪০০০ শূন্যপদে নিয়োগের ফর্ম ফিলাপ আগেই শুরু হয়ে গিয়েছিল। ফর্ম ফিলাপের শেষ তারিখ ছিল ২৫ জুন,২০২১। কিন্তু করোনা পরিস্থিতিতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদন করা যাবে ১২ জুলাই পর্যন্ত।কোন পদে কত শূন্যপদে নিয়োগটি হবে নীচে বিস্তারিত দেওয়া হল।
শূন্যপদ: মোট ৪০০০ শূন্যপদে কর্ণাটক স্টেট পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সমতুল্য পাশ করতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
বেতন কাঠামো: নিয়োগ হয়ে গেলে প্রার্থীরা বেতন পাবেন ২৩'৫০০ - ৪৬,৬৫০ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা কর্ণাটক স্টেট পুলিশ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে। নীচে ওয়েবসাইট দুটির লিংক দেওয়া হল এবং আবেদন করার শেষ তারিখ ১২ জুলাই,২০২১।
Official Notification Download
Apply link:
i. http://recruitment.ksp.gov.in
ii. http://cpc21.ksp-online.in


No comments:
Post a Comment