বিভিন্ন ব্যাংকে গ্রুপ সি এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : গ্রুপ সি এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ করা হবে বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক গুলিতে। ভারতীয় নাগরিক হলে আবেদনের যোগ্য হবেন। নিয়োগ পরিচালনা করবে West Bengal Cooperative Service Commission।
শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, একাউন্টস একাউন্টেন্ট,জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2- এর পদে নিয়োগ করা হবে।
বেতন: প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন নির্ধারিত আছে তবে বেতন হবে 12 হাজার থেকে 30 হাজারের মধ্যে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি2021 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে সকল তোমাদের ক্ষেত্রেও আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত আছে।
আবেদন পদ্ধতি: www.webcse.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হবে 650 টাকা এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে হবে 250 টাকা। আবেদন চলবে 11 ই মার্চ 2021 তারিখ পর্যন্ত। নিয়োগ করা হবে তিনটি পর্যায় প্রথম পর্যায়ের হবে অনলাইন পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে হবে কম্পিউটার টেস্ট এবং তৃতীয় পর্যায় হবে ইন্টারভিউ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন DOWNLOAD


No comments:
Post a Comment