কবে থেকে হচ্ছে অনলাইন পরীক্ষা কলেজে বিশ্ববিদ্যালয়গুলির?
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গুলি সম্পর্কে। আগে বলা হয়েছিল অনলাইন পরীক্ষায় হবে। তবে সে সময় পরিষ্কারভাবে ঠিক কত তারিখ থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে সে বিষয়ে কোন কিছু বলা হয়নি। আরও জানানো হয়েছিল ইন্টার্নাল পরীক্ষাগুলো ফার্স্ট সেমিস্টার এর ক্ষেত্রে সেকেন্ডে সেমিস্টারে নেওয়া হবে।
বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির দ্বারা একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যাতে বলা হয়েছে যে ডিজিটাল মোডে বা অনলাইনে সেমিস্টার পরীক্ষা গুলি নেওয়া হবে। সমস্ত বিজোড় অর্থাৎ প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষা গুলি নেওয়া হবে। এই পরীক্ষাগুলি নেওয়া হবে 8 মার্চ থেকে 26 মার্চ এর মধ্যে।
ওই নোটিফিকেশনের মাধ্যমে আরও জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ছাত্রছাত্রীরা সেটা ডিজিটালভাবে মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটার অথবা পেন পেপার এর মাধ্যমে লিখিত করে সাবমিট করতে পারে নির্দিষ্ট অ্যাড্রেস। তবে পেন পেপার মোডে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দেন, তবে সেক্ষেত্রে সেটা ভালোভাবে স্ক্যান করে পিডিএফ আকারে নির্দিষ্ট সাইটে পাঠাতে হবে।


No comments:
Post a Comment