রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : রাজ্য পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। পশ্চিমবঙ্গ জুড়ে আবেদন করা যাবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী।
শূন্যপদ: পশ্চিমবঙ্গের টেলিকমিউনিকেশন বিভাগে নিয়োগ করা হবে। সর্ব মোট 1251 টি শুন্য পদে নিয়োগ করা হবে। যার মধ্যে 1126 জন হবে পুরুষ প্রার্থী এবং 125 জন হবে মহিলা প্রার্থী।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: এই পদ্ধতিতে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে পড়ে থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে পাঁচটি ধাপে। প্রথমে থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউ। কোন ধাপে কিভাবে প্রার্থী বিবেচনা করা হবে এবং কি সিলেবাস থাকবে, তা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন
আবেদন পদ্ধতি ও আবেদন ফি: www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন । জেনারেল এবং ওবিসি এর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 275 টাকা এবং বাকিদের ক্ষেত্রে আবেদন ফি 25 টাকা করে। আবেদন করার শেষ তারিখ 22 মার্চ 2021।
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন DOWNLOAD


No comments:
Post a Comment