রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ছেলেমেয় উভয়। সম্পূর্ণ অনলাইনে আবেদন করা হবে। আবেদন করা হবে চুক্তিভিত্তিক পদে কিন্তু পরে ওই পদের প্রয়োজনীয়তা হিসেবে স্থায়ী চাকরি হিসেবে পরিবর্তন হতে পারে।
শূন্যপদ : সর্বমোট 1,647টি পদে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড-III (Lab, OT, ECG, Critical Care, P & O, EEG/EMG) এর পদে ।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হিসাব করতে হবে 1 জনুয়ারি 2021 তারিখ হিসেবে। বয়স হতে হবে 21 বছর থেকে 39 বছরের মধ্যে। SC, ST, OBC প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা বলতে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ নিয়ে এবং এর সঙ্গে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
বেতন : এই পদগুলির ক্ষেত্রে বেতন হবে 28,900টাকা প্রতিমাসে।
আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পরে ওখান থেকেই ফর্ম ফিল আপ করে আবেদন করা যাবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজ ফটো, H. S certificate, Diploma Certificate, Signature -, আপলোড করা অনিবার্য। আবেদন ফি হবে 160 টাকা । আবেদন করা যাবে 28 জানুয়ারি 2021 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
https://wbhrb.in/data-upload/news_update/ebcb11a4c9dfe7efda7b18670b5e9e43.pdf
অনলাইন আবেদন লিংক:


No comments:
Post a Comment