Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, January 23, 2021

রাজ্যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে- বেতনক্রম 32,100- 82,900

 

রাজ্যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে- বেতনক্রম 32,100- 82,900

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : রাজ্যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই।


শূন্যপদ : সর্বমোট 1,088টি পদে নিয়োগ করা হবে। এই পদে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকার মধ্যে। 


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হিসাব করবেন 01-01-2021 তারিখ হিসেবে। নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 20 বছরের 27 বছরের মধ্যে। তবে SC, ST ক্ষেত্রে পাঁচ বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাওয়া যাবে। গ্রাডুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে পদগুলিতে।


আবেদন পদ্ধতি ও আবেদন ফি: অনলাইন অফলাইন দুই ভাবেই এই আবেদন করা যেতে পারে। অনলাইন আবেদন করলে www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি হবে 270 টাকা। তবে এসসি এসটি সম্প্রদায়ের ক্ষেত্রে আবেদন ফি হবে 20 টাকা। আবেদন সংক্রান্ত কোন সমস্যা হলে বা কিছু জানতে হলে যোগাযোগ করতে পারেন 7044108689 এবং 7044109346 নম্বরে সোম-শুক্র 10-5:30 এবং শনিবার 10-2এর মধ্যে (সরকারি ছুটির দিন বাদে)। আবেদন করার শেষ তারিখ 20ফেব্রুয়ারী 2021।


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:

http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2021/0003


অনলাইন আবেদন লিংক:

https://wbprb.applythrunet.co.in/Signup.aspx?L=A

No comments:

Post a Comment