গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি- বিস্তারিত জানুন
কলকাতা,নিজস্ব সংবাদদাতা : রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে বিভিন্ন গ্রামীণ এলাকায় কর্মী নিয়োগ করা হবে। বিশেষত 100 দিনের কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদণযোগ্য হবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
শুন্যপদ: গ্রাম রোজগার সহায়ক পদ্ধতিতে 100দিনের কাজ দেখাশোনার কাজ
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 01 ফেব্রুয়ারী 2021 তারিখে হিসেবে। মূলত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 55% নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে ভোকেশনাল পাশ করলেও হবে। এই পদের জন্য বেতন হবে প্রতিমাসে 12000 টাকা।
আবেদন পদ্ধতি: আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে একটি মুখ বন্ধ খামে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় পাঠাতে হবে। অথবা আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র স্ক্যান করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। আবেদনপত্র ব্লক অফিসের ঠিকানায় পাঠালে, খামের উপর লিখতে হবে “Application for the post of Gram Rojgar Sahayak”. আবেদনপত্র পাঠানাের শেষ তারিখ 14 ফেব্রুয়ারি, 2021। The Block Development Officer, Harishchandrapur- || Development Block, Vill + P.O. + P.S.Harishchandrapur, Dist.- Malda, Pin- 732125- এই ঠিকানার আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোের ইমেল আইডি: recruitment.grshcpl@gmail.com
অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রটি ডাউনলোড লিংক:
https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-01/Notification_GRS_HCP_I.pdf


No comments:
Post a Comment