ডাটা এন্ট্রি কাজের নিয়োগের বিজ্ঞপ্তি,- শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে, কোনরূপ আলাদাভাবে পরীক্ষা দিতে হবে না। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কাজ পাবেন। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
শূন্যপদ: নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর(DEO) পদে।বেতন হবে প্রতিমাসে 18,000 টাকা ।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য, যে কোন শাখায় গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়া অতি অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এছাড়া আবেদনপ্রার্থীর স্ট্যাটিসটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে সে অগ্রাধিকার পাবে।
আবেদন পদ্ধতি: এই পদে নিয়োগের জন্য আলাদাভাবে কোন আবেদন পদ্ধতি নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন নিজের বায়ো ডাটা সঙ্গে দু কপি ফটো এবং নিজে এটেস্টেড করা অন্যান্য নথিপত্রগুলি সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের জায়গায় উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিন অতি অবশ্যই সঙ্গে অরিজিনাল নথিপত্রগুলিও রাখতে হবে। ইন্টারভিউ হবে 6 জানুয়ারি 2021 তারিখে 10:30am থেকে। ইন্টারভিউয়ের ঠিকানা হল West Bengal University of animal and fishery Sciences, farmer's hostel, Belgachia, Kolkata 700037
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
http://wbuafscl.ac.in/wp-content/uploads/2020/12/ADV-DEO.pdf


No comments:
Post a Comment