Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, December 24, 2020

ক্লারিক্যাল স্টাফ ও এটেনডেন্ট এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন

 

ক্লারিক্যাল স্টাফ ও এটেনডেন্ট এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়া স্কুল থেকে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে তবে পরে দক্ষতা এবং বোধের প্রয়োজনীয়তা অনুযায়ী এটি স্থায়ী কাজে পরিণত হতে পারে। নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি এর পদে।


শূন্যপদ : ক্লারিক্যাল স্টাফ ও এটেনডেন্ট এর পদে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর পদে। বেতন মোটামুটি 9 হাজার থেকে 12 হাজারের মধ্যে।


বয়স ও শিক্ষাগত: সর্বোচ্চ বয়সসীমা 40 বছর তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর এবং এসসি, এসটি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় পাওয়া যাবে। বয়স হিসাব করবেন 01.07.2020 তারিখে হিসেবে। ক্লারিক্যাল স্টাফ পদে আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাস এবং সঙ্গে অন্ততপক্ষে ছমাসের কোন কম্পিউটার কোর্স থাকতে হবে। এবং এটেনডেন্ট পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই হবে।


আবেদন ও নিয়োগ : আলাদাভাবে আবেদন করার কোন প্রয়োজন নেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা এই পদ্ধতিতে নিয়োগ হতে চান, তারা তাদের সার্টিফিকেটের কপি এবং অন্যান্য নথিপত্র গুলি নিয়ে 29 ডিসেম্বর 2020 তারিখ সকাল 11 টার সময় উক্ত স্কুলে উপস্থিত হবেন এবং ইন্টারভিউ দেবেন( Uttar Banga Krishi Vidyalaya, post- pundabari, district- coochbehar, pin- 736165) 


অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক :

https://www.ubkv.ac.in/wp-content/uploads/Walk-in-Interview-UBKV-Rect-05-2020_17Dec2020.pdf


No comments:

Post a Comment