দুর্গাপুর গ্রুপ ডি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি- বিস্তারিত জানাব
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর গ্রুপ ডি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে স্থায়ী পদে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারেন। কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে শূন্যপদ গুলিতে।
শূন্যপদ : সর্বমোট 135টি গ্রুপ ডি শুন্যপদে নিয়োগ করা হবে। যার অন্তর্গত পদ গুলি হল মেট, সুইপার মেট, ইলেকট্রিশিয়ান হেলপার, পিয়ন, এটেনডেন্ট, সুইপার, পাইপলাইন হেল্পার, মজদুর ইত্যাদি শূন্যপদে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: যে কোন পদে আবেদনের জন্য নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হবে 40 বছর। বয়স হিসাব করবেন 1 জানুয়ারী 2020 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
সুইপার পদের ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র লিখতে পড়তে জানতে হবে এবং বাকি পদগুলি আবেদনের জন্য নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। বেতন হবে 17,600 থেকে 45,200 টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি: একজন প্রার্থী সর্বোচ্চ একটি পদে আবেদন করতে পারবেন। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। ভালোভাবে আবেদনপত্রটি পূরণ করে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ড্রপবক্স এ জমা দিয়ে আসতে হবে 15 জানুয়ারি 2021 তারিখের আগে। ইন্টারভিউ এর তারিখ এবং এডমিট কার্ড পোস্টের মাধ্যমে আবেদন প্রার্থীর ঘরে পৌঁছে দেওয়া হবে। যে নথিপত্রগুলো সঙ্গে জমা করতে হবে সেগুলো হল বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতা শংসাপত্র(যদি থাকে), জাতিগত শংসাপত্র(যদি থাকে), প্রতিবন্ধী শংসাপত্র(যদি থাকে)।
আবেদনপত্র ডাউনলোড লিংক:
http://www.durgapurmunicipalcorporation.org/Applications/News_NS/uploads/RecruitmentNotice.pdf
অফিসের ওয়েবসাইট লিংক:
http://www.durgapurmunicipalcorporation.org/


No comments:
Post a Comment