Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, December 10, 2020

পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে নিয়োগ- ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন

 

পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে নিয়োগ- ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের অর্থদপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি।  পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই পদের জন্য। নিয়োগ করা হবে পরীক্ষার মাধ্যমে।


শূন্যপদ: পশ্চিমবঙ্গের অর্থদপ্তরে নিয়োগ করা হবে। সর্বমোট 50টি শূন্য পদে নিয়োগ করা হয়। যার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 25টি পদ, OBC 9টি, SC 11টি, ST 3টি এবং OH 2টি।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স: এই পর্যায়ে আবেদনের জন্য বয়স হতে সর্বোচ্চ 36 বছর এর মধ্যে। বয়স হিসাব করা হবে 1 জানুয়ারি 2020 তারিখ হিসেবে।  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এই পদে আবেদনের  জন্য সাধারণত ব্যাচেলর ডিগ্রী অফ কমার্স পাশ করলেই আবেদন করা যাবে। তবে আরো কিছু বিকল্প পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আবেদন করা যেতে পারে সেগুলি অফিশিয়াল নোটিফিকেশন দ্বারা দেখতে পারবেন।


আবেদন পদ্ধতি ও আবেদন ফি: আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগিন করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি থাকতে হবে। যে সমস্ত প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে, তাদেরকে আলাদা ভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। আবেদন ফি 210 টাকা, প্রতিবন্ধী শ্রেণীর প্রাথীদের জন্য কোন আবেদন ফি দিতে হবে না। আবেদন চলবে 15 ডিসেম্বর 2020 থেকে 30 ডিসেম্বর 2020 রাত 12টা পর্যন্ত।


অনলাইন আবেদন লিংক:

https://wbpsc.gov.in/


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:

https://wbpsc.gov.in/Download?param1=Cur_20201207153215_ADVT_17_2020.pdf&param2=advertisement


No comments:

Post a Comment