Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, December 10, 2020

কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়োগ- উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করতে পারবেন(গ্রুপ সি)

 

কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়োগ- উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করতে পারবেন(গ্রুপ সি)

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এর পদে নিয়োগ করা হবে। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, CHSL  পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সারা ভারতজুড়ে আবেদন করা যাবে,  ছেলে মেয়ে উভয় পদের জন্য আবেদন করতে পারবেন।


শূন্যপদ: গ্রুপ সি এর পদে(লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A) নিয়োগ করা হবে সর্বমোট 4726টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে 2180টি জেনারেল, SC 750টি, ST 312টি, OBC 812টি, EWS 612টি।


বেতনক্রম: প্রতিটি পদের জন্য বেতন আলাদা তবে যেহেতু কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োগ করা হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই বেতন বেশি। সর্বনিম্ন বেতন 19,900 এবং সর্বোচ্চ বেতন 81,100।


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: এই পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখে হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সটিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটরএর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A পদে আবেদনের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে এবং অংক নিয়ে পড়ে থাকতে হবে।


নিয়োগ পদ্ধতি: তিনটি ধাপ এর মাধ্যমে। প্রথমে থাকবে CBT(Computer Based Test)। তারপর থাকবে Descriptive paper । তারপর থাকবে Skill test বা typing test। একটি ধাপে উত্তীর্ণ হলে তবেই পরের ধাপে যাওয়া হবে।


আবেদন ফি ও  আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। যে সমস্ত প্রার্থীরা আগে SSC এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না পুরনো আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে। জেনারেল, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা। ex-servicemen, মহিলা এবং অন্যান্য প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।  অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 ডিসেম্বর 2020 এবং ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা করার শেষ তারিখ 19 ডিসেম্বর 2020।


অফিসিয়াল ওয়েবসাইট লিংক:

https://www.ssc.nic.in


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf


No comments:

Post a Comment