Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, December 10, 2020

পশ্চিমবঙ্গ পলিউশন বোর্ড থেকে নিয়োগের বিজ্ঞপ্তি-- সর্বোচ্চ বেতন 82 হাজার 900 টাকা!!


 পশ্চিমবঙ্গ পলিউশন বোর্ড থেকে নিয়োগের বিজ্ঞপ্তি-- সর্বোচ্চ বেতন 82 হাজার 900 টাকা!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ পলিউশন বোর্ড থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। নিয়োগ করা হবে সম্পূর্ণ স্থায়ী পদে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


শূন্যপদ: একাউন্টস ক্লার্ক, জুনিয়ার এনভারমেন্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র একাউন্টস ক্লার্ক, একাউন্টস এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এনভায়রনমেন্টাল অ্যানালিসিস -সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সর্বমোট 48 টি শূন্যপদে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা ও বয়স: এই পদগুলিতে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 নভেম্বর 2020 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা।  তবে কিছু পদ রয়েছে যেগুলোতে মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যেতে পারে।


বেতন: প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন নির্ধারিত রয়েছে তবে সর্বনিম্ন বেতন হচ্ছে 22,700 এবং সর্বোচ্চ বেতন 82,900 টাকা


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন এর কাজ সম্পন্ন করতে হবে।  আবেদন করা যাবে 10 ই ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই।  আবেদন প্রক্রিয়া চলবে 31 শে ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত।


অনলাইন আবেদন লিংক:

https://www.wbpcb.gov.in/


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:

https://drive.google.com/file/d/1Tw0MNJzw1mk4wD8G8SaBDbH-OdgG1xVq/view?usp=sharing

No comments:

Post a Comment