অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance)
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতি কি?
এর প্রধান শর্ত গুলি কি কি? এটি কারা গ্রহণ করেছিল?
উত্তরঃ অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড
ওয়েলেসলি প্রবর্তন করেন।
ব্রিটিশ সামাজ্য বিস্তারের জন্য লর্ড
ওয়েলেসলি যে সকল নীতি গ্রহণ করেছিলেন, তাঁর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল
অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance)। কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে কয়েকটি শর্ত
পালন করতে হত।
অধীনতামূলক মিত্রতা নীতির শর্তঃ
১. মিত্রতায় আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে
কোম্পানির বশ্যতা স্বীকার করতে হবে।
২. সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলি
নিজেদের খরচে একদল ইংরেজ সৈন্য এবং একজন ইংরেজ রেসিডেন্ট রাখতে হবে।
৩. মিত্র রাজ্যগুলির বৈদেশিক নীতি
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্ধারণ করবে।
৪. চুক্তিবদ্ধ রাজ্যে ব্রিটিশ ছাড়া
অন্যান্য সমস্ত ইউরোপীয়কে তাড়িয়ে দিতে হবে।
৫. এইসব বশ্যতার বিনিময়ে কোম্পানি
সেই রাজ্যকে অভ্যন্তরীণ বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা
করবে।
অধীনতামূলক মিত্রতা নীতি কারা গ্রহণ
করেছিলঃ
ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি
সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। এরপর অয্যোধ্যা, তাঞ্জোর, সুরাট, পুণা
প্রভৃতি রাজ্যগুলি এই নীতিতে আবদ্ধ হয়ে ইংরেজদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। টিপুর
পতনের পর মহিশূরের পূর্বতন হিন্দু রাজবংশও কোম্পানির বশ্যতা স্বীকার করে নেন।
পরিবর্তী সময় সিন্ধিয়া, ভোঁসলে ও হোলকারও অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর
করেন।
এই প্রসঙ্গে বলা যায় যে, অধীনতামূলক
চুক্তিতে স্বাক্ষর করে দেশীয় রাজারা চিরদিনের মতো নিজেদের স্বাধীনতা বিসর্জন দেন।
অধীনতামূলক মিত্রতা নীতির ফলাফলঃ
(ক) ব্রিটিশদের বিরাট সেনাবাহিনী
পরিচালনার খরছ কমে যায়;
(খ) দেশীয় রাজ্যগুলির ঐক্যে ফাটল
ধরে;
(গ) প্রকৃতপক্ষে ব্রিটিশ শক্তি
ভারতের প্রধানতম সার্বভৌম শক্তিতে পরিণত হয়।
উপসংহারঃ
আপাতদৃষ্টিতে ওয়েলেসলির
সাম্রাজ্যবাদী নীতি সফল মনে হলেও ওয়েলেসলির আগ্রসী কার্যকলাপ কোম্পানির
কর্তৃপক্ষের মনঃপুত হয়নি। এছাড়া যুদ্ধ নীতির ফলে কোম্পানির আর্থিক অবস্থাও শোচনীয়
হয়ে ওঠে এবং বাণিজ্যিক স্বার্থ যথেষ্ট ক্ষুণ্ণ হয়। এই অবস্থায় কোম্পানির কর্তৃপক্ষ
ওয়েলেসলিকে ইংল্যান্ডে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এইভাবে ওয়েলেসলি সফল
সাম্রাজ্যবাদী হলেও বিফল মনোরথ হয়ে দেশে ফেরেন।
বস্তুত সাম্রাজ্যবাদী
শাসক ওয়েলেসলি চেয়েছিলেন ব্রিটিশ স্বার্থ ও ব্রিটিশ সাম্রাজ্যের পরিপূর্ণ বিকাশ।
এই লক্ষ্যে পৌঁছতে তিনি ভালোমন্দ কোনো কিছুরই ধার ধারেনি। প্রকৃতপক্ষে
ম্যাকিয়াভেলির ভাবাদর্শ অনুসরণ করায় ওয়েলেসলি ভারতীয়দের শ্রদ্ধার পাত্র না হলেও
একজন সাম্রাজ্যবাদী হিসাবে ভারতের ইতিহাসে স্মরণীয়।
To Download This PDF Please Click Here and Subscribe Also Exam Guruji
To Download This PDF Please Click Here and Subscribe Also Exam Guruji


No comments:
Post a Comment