Indian Navy এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, উচ্চ-মাধ্যমিক পাশ করলেই আবেদনযোগ্য!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Indian Navy এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। সারা ভারত জুড়ে আবেদন চাওয়া হয়েছে, তাই যেকোনো রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
শূন্যপদ: Artificer Apprentice(AA)- 500টি এবং Senior Secondary Recruit(SSR)- 2000টি শূন্যপদ রয়েছে।
বেতন: বেতন হবে প্রতিমাসে 21,700- 69,100 টাকার মধ্যে। এছাড়া অন্নান্য সরকারি সুবিধা পেয়ে যাবেন।
বয়স: 01 Feb 2002 থেকে 31 Jan 2005 এর মধ্যে জন্মগ্রহণ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: উভয় পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 10+2 পাশ করে থাকতে হবে বিজ্ঞান বিভাগ নিয়ে এবং পাশ নম্বর থাকতে হবে নূন্যতম 60%
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এ গিয়ে। আবেদন ফি বাবদ কোনো টাকা জমা করতে হবে না। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 25/10/ 2021
Download official notification- click here

No comments:
Post a Comment