অবশেষে পশ্চিমবঙ্গে কবে খুলতে চলেছে স্কুল ও কলেজ?
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ। নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে পুজোর পরে খোলা হবে স্কুল-কলেজ। তাই অভিভাবক এবং ছাত্রছাত্রীসহ সকলেই তাকিয়ে আছেন স্কুল খোলার ঘোষণার অপেক্ষায়।
ইতিমধ্যেই করণা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে এসেছে ভ্যাকসিনেশনের প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে। তাই খুব সম্ভবত স্কুল-কলেজ খুলে যাবে কিছুদিনের মধ্যেই। পুজোর পর স্কুল কলেজ খোলা হওয়ার একটা ঘোষণা করার পরও সেই ভাবে কোন তারিখে জারি করা হয়নি সরকারের দ্বারা।
যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আশেপাশের রাজ্যেগুলিতে স্কুল-কলেজে খুলে দেওয়া হয়েছে, তাই এ রাজ্যেও স্কুল-কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। রাজ্যে স্কুল খোলা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তিনি রবিবার এক সংবাদমাধ্যমে বলেন- কোভিদ পরিস্থিতির উপর স্কুল খোলার বিষয়টি নির্ভর করেছে। তিনি আরোও জানান, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চূড়ান্ত নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রীই।
উল্লেখযোগ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে অফলাইনেই। সম্ভবত মার্চ এবং এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানা যাচ্ছে। যেহেতু স্কুল বন্ধ ছিল তাই সম্পূর্ণ সিলেবাস এর উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে না। সিলেবাস এর কিছু অংশ ছাঁটাই করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন সিলেবাস ইতিমধ্যেই জারি করে দেয়া হয়েছে পর্ষদ এর মাধ্যমে,-
10th Syllabus Download- Click here
12th Syllabus Download- Click here

No comments:
Post a Comment